নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৭ জন

সাজেক যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দিয়ে আটক-৬

Copy Link

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপর ১টার দিকে সাজেক যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দেয়ায় পুলিশের হাতে গ্রেফতার হলেন ৬ পর্যটক।আটকৃতরা হলেন, ‘মোঃ ফারদিন এহমান হৃদয় (২৪), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- বড়চাল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০২। সুশান্ত পাল (২৩), পিতা- জয়দেব পাল, সাং- কমলা নগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৩। মোঃ ইয়াছিন (৩২), পিতা- দারু মিয়া, সাং- শাসনসার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০৪। মোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা- আনিছুর রহমান, সাং- পশ্চিম সুবিদখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, ০৫। হারুন ইসলাম (২৬), পিতা- তাজন ইসলাম, সাং- কমলানগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৬। মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- মঙ্গলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ’কে গ্রেফতার করা হয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল সাজেক থানাধীন বাঘাইহাট বাজারে জয় বাংলা স্লোগান দেয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত ৬ জন পর্যটককে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার অতিক্রম করার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ বলে স্লোগান দেন।

পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেননি।

বিষয়টি খতিয়ে দেখে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!