শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপর ১টার দিকে সাজেক যাওয়ার পথে জয় বাংলা স্লোগান দেয়ায় পুলিশের হাতে গ্রেফতার হলেন ৬ পর্যটক।আটকৃতরা হলেন, 'মোঃ ফারদিন এহমান হৃদয় (২৪), পিতা- মোঃ জামাল হোসেন, সাং- বড়চাল, থানা- বিজয়নগর, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০২। সুশান্ত পাল (২৩), পিতা- জয়দেব পাল, সাং- কমলা নগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৩। মোঃ ইয়াছিন (৩২), পিতা- দারু মিয়া, সাং- শাসনসার, থানা- কসবা, জেলা- ব্রাহ্মণবাড়িয়া, ০৪। মোঃ সাইফুল ইসলাম (২৭), পিতা- আনিছুর রহমান, সাং- পশ্চিম সুবিদখালী, থানা- মির্জাগঞ্জ, জেলা- পটুয়াখালী, ০৫। হারুন ইসলাম (২৬), পিতা- তাজন ইসলাম, সাং- কমলানগর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ, ০৬। মোঃ রিয়াজ উদ্দিন ভূইয়া (২৩), পিতা- মোঃ সালাউদ্দিন, সাং- মঙ্গলপুর, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জ'কে গ্রেফতার করা হয়। তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে যুক্ত বলে জানায় পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, 'রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশ সুপার জনাব মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় সাজেক থানার অফিসার ইনচার্জ জনাব তোফাজ্জল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি আভিযানিক দল সাজেক থানাধীন বাঘাইহাট বাজারে জয় বাংলা স্লোগান দেয়ায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সাথে সম্পৃক্ত ৬ জন পর্যটককে আটক করে।

স্থানীয় সূত্রে জানা যায় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে সাজেক যাওয়ার পথে বাঘাইহাট বাজার অতিক্রম করার সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনার সরকার, বারবার দরকার’ বলে স্লোগান দেন।

পরে স্থানীয় বাসিন্দারা বিষয়টি জানালে দুপুর ১টার দিকে তাদের পথরোধ করে আটক করা হয়। পরবর্তীতে অভিযুক্তরা স্লোগান দেওয়ার বিষয়টি স্বীকার করেছেন, তবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেননি।

বিষয়টি খতিয়ে দেখে, তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা যায়।