নিজস্ব প্রতিবেদক
১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩ জন

লামায় পুকুরে গোসল করতে নেমে ৭ বছরের শিশুর মৃত্যু

Copy Link

বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে পুকুরের পানিতে ডুবে নাহিদ (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাহিদ রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুমনের ছেলে। তার মায়ের নাম নুরু বানু। জানা গেছে, শিশুটির মা-বাবা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।

স্থানীয় নুরু আলী জানান, “শিশুটি শুক্রবার পানিতে গোসল করতে নেমেছিল। দীর্ঘক্ষণ তাকে দেখা না যাওয়ায় আমরা অনেক খোঁজাখুঁজি করি। একপর্যায়ে পানির মধ্যে শিশুটিকে দেখতে পাই। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে লামা হাসপাতালে নিয়ে আসি। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক দিদারুল ইসলাম বলেন, “দুপুর ১টা ১০ মিনিটে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসা হয়, মৃত অবস্থায়। এরপর আমরা পুলিশকে ফোন করে বিষয়টি জানাই।”

ঘটনার খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধিরাও বিষয়টি জানতে পারেন। রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. শাহ আলম বলেন, “আমি দুপুরের নামাজের পর ফোনকলে এই দুর্ঘটনার খবর জানতে পারি। তবে তার মা-বাবা ঢাকায় থাকেন, তারা আসছেন।”

এদিকে শিশুটির মৃত্যুর ঘটনায় আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, “আইনি প্রক্রিয়া চলমান। শিশুটি প্রাথমিকভাবে পানিতে ডুবে মারা গেছে বলে জানা গেছে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্টের পর সঠিক মৃত্যুর কারণ জানা যাবে।”

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর শিশুটির মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

এদিকে নাহিদের আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবার, স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বিশেষ করে মা-বাবা ঢাকায় অবস্থান করায় তাদের দ্রুত লামায় আসার অপেক্ষায় রয়েছেন স্বজনরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!