রাঙামাটিতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১১ জন মাদক কারবারি ও ৭ জন মাদকসেবীসহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাঙামাটি পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।
পুলিশ জানায়, অভিযানে মাদক কারবারের অভিযোগে ১১ জন এবং মাদকসেবনের অভিযোগে ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রাঙামাটি শহরের বিভিন্ন এলাকার বাসিন্দার পাশাপাশি নোয়াখালী ও পিরোজপুর জেলার কয়েকজনও রয়েছেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। কয়েকজনকে বিধি অনুযায়ী আদালতে সোপর্দ করা হয়েছে এবং বাকিদেরও আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
রাঙামাটি জেলা পুলিশ জানিয়েছে, মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, অবৈধ অস্ত্র ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
No tags found for this post.
মন্তব্য করুন