চনুমং মারমা, রুমা
১০ সেপ্টেম্বর ২০২৬, ৮:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭২ জন

রুমায় শান্তি-সম্প্রীতি ও উন্নয়নে সেনাবাহিনীর জনকল্যাণমূলক উদ্যোগ

Copy Link

পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রুমা জোনের উদ্যোগে বিভিন্ন সম্প্রদায়ের সাধারণ মানুষ, কৃতি শিক্ষার্থী, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক ও শিক্ষা সহায়তা প্রদান করা হয়েছে।

রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)-এর পক্ষ থেকে সম্প্রতি এসব সহায়তা প্রদান করা হয়। সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি জোরদারের পাশাপাশি দুর্গম পাহাড়ি এলাকার মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং শিক্ষার্থীদের লেখাপড়ায় উৎসাহিত করতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।রুমা জোন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের বিশেষভাবে পুরস্কৃত করা হয়েছে। এরই অংশ হিসেবে জিপিএ-৪.৭৩ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সৈকত পাড়ার মেধাবী শিক্ষার্থী রাব্বি বমকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া শিক্ষাক্ষেত্রে সহযোগিতার ধারাবাহিকতায় রুমা বাজারের জাবালুল কুরআন মাদরাসার ১৩০ জন শিক্ষার্থীর মাঝে পড়াশোনার সহায়ক হিসেবে ৩০০টি খাতা বিতরণ করা হয়েছে।

ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য জোরদারে রুমা বাজারের শ্রী শ্রী হরি মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের জন্য ২০ হাজার টাকা এবং রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ও সিরাত মাহফিল আয়োজনের জন্য আরও ২০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়েছে।এছাড়া ভালো ফলাফল অর্জনকারী হিন্দু সম্প্রদায়ের চারজন শিক্ষার্থীকে পুরস্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়। পাশাপাশি মুয়ালপি পাড়ার একজন কৃতি শিক্ষার্থীকে নগদ ১০ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

দুর্গম পাহাড়ি এলাকার মানুষের সুপেয় পানির সমস্যা সমাধানেও সহায়তার হাত বাড়িয়েছে রুমা জোন। বাজার পাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন লালঙাক পাড়ার বাসিন্দাদের নিরাপদ ও সুপেয় পানির ব্যবস্থা নিশ্চিত করতে ২৩ হাজার ৫৭০ টাকা মূল্যের পানির সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। পাশাপাশি এলাকার বিভিন্ন পাড়ার সার্বিক উন্নয়নে আরও ৫০ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।

রুমা জোনের এসব জনকল্যাণমূলক উদ্যোগে স্থানীয় বাসিন্দারা সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, দুর্গম পাহাড়ি এলাকার মানুষের বিভিন্ন প্রয়োজন ও সমস্যায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। শিক্ষা, ধর্মীয় সম্প্রীতি, সুপেয় পানি ও জনকল্যাণমূলক কার্যক্রমে এ ধরনের সহায়তা স্থানীয় জনগণের জীবনযাত্রার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার বলেন, “পার্বত্য অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ, শিক্ষার্থীদের উৎসাহিত করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে রুমা জোন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!