নিজস্ব প্রতিবেদক
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

নাইক্ষ্যংছড়ি বার্মিজ কারেন্ট জালসহ ৪ চোরাকারবারি আটক

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জালসহ চারজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় চোরাচালানের কাজে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাও জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ৭টা ৫০ মিনিটের দিকে উপজেলার বাইশফাঁড়ী বিওপির টহল দল সীমান্ত পিলার-৩৬ থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে টিভি টাওয়ার এলাকায় এ অভিযান চালায়।

আটকরা হলেন- নাইক্ষ্যংছড়ির তুমব্রু উত্তরপাড়ার মৃত নুরুল কবিরের ছেলে মোহাম্মদ জাহাঙ্গীর আলম (২২), কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর পশ্চিমপাড়ার মৃত মোহাম্মদ আলীর ছেলে মোহাম্মদ আইয়ুব (৩৩), এফডিএমএন ক্যাম্প-৮-এর আব্দুল আমিন (৩০) এবং এফডিএমএন ক্যাম্প-১১-এর মো. সলিম (৩৩)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাইশফাঁড়ী বিওপির একটি টহল দল টিভি টাওয়ার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনকভাবে চলাচলকারী একটি সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে ৬২ পিস বার্মিজ কারেন্ট জাল উদ্ধার করা হয়। পরে জাল পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়। একই সঙ্গে চোরাচালানে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে সীমান্ত দিয়ে পণ্য আনা-নেওয়া বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় কোনো ধরনের চোরাচালান কিংবা অবৈধ কার্যক্রম বরদাশত করা হবে না।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিদের উদ্ধার করা বার্মিজ কারেন্ট জাল ও জব্দ করা সিএনজিসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত সুরক্ষা, মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করে আসছে। সীমান্তে অবৈধ কার্যক্রম নিয়ন্ত্রণে নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে বিজিবি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!