নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২৬, ৭:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩৬ জন

বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা শিক্ষকের বিদায় সংবর্ধনা

Copy Link

বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও মাদরাসার প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবরের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকালে বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার হলরুমে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে এ বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল ইসলাম। বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক, প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবদুল আউয়ালসহ মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল ইসলাম বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন ও শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে একজন শিক্ষকের অবদান কখনোই শুধু চাকরির সময়ের মধ্যে সীমাবদ্ধ থাকে না। দীর্ঘদিনের কর্মজীবনে অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর মাদরাসার শিক্ষা কার্যক্রম ও প্রতিষ্ঠানটির উন্নয়নে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তিনি বলেন, তাঁদের দীর্ঘ অভিজ্ঞতা, সততা ও দায়িত্বশীলতা নতুন প্রজন্মের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অনুকরণীয়। অবসর গ্রহণ করলেও তাঁদের অভিজ্ঞতা ও পরামর্শ ভবিষ্যতেও মাদরাসার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক বলেন, দীর্ঘ কর্মজীবনে এই মাদরাসা তাঁর কাছে শুধু একটি কর্মস্থল ছিল না; বরং এটি ছিল তাঁর জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষকতা জীবনে তিনি কখনো ব্যক্তিগত লাভ-লোভের কথা চিন্তা করেননি। সবসময় মাদরাসার উন্নয়ন, শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার পরিবেশ সুন্দর করার জন্য কাজ করার চেষ্টা করেছেন।তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে হয়তো কোনো ভুল-ত্রুটি হয়ে থাকতে পারে। সেজন্য তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও মাদরাসা সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা প্রার্থনা করেন। অবসরের পরও মাদরাসার উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে নিজের অভিজ্ঞতা দিয়ে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।বিদায়ী প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবর বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা এবং সেটিকে এগিয়ে নেওয়া একদিনের কাজ নয়। দীর্ঘ সময় ধরে শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের সম্মিলিত প্রচেষ্টায় একটি প্রতিষ্ঠান এগিয়ে যায়। বান্দরবান ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্কের কথা স্মরণ করে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

তিনি বলেন, এই মাদরাসার শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে কাজ করবে এটাই তাঁর সবচেয়ে বড় প্রত্যাশা। মাদরাসার বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষক-শিক্ষার্থীদের ঐক্যবদ্ধভাবে প্রতিষ্ঠানের সুনাম ও শিক্ষার মান ধরে রাখার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী দুই শিক্ষকের দীর্ঘদিনের কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁদের সুস্থতা, দীর্ঘায়ু ও অবসরজীবনের সফলতা কামনা করেন।

পরে বিদায়ী অধ্যক্ষ মুহাম্মদ বদরুল হক ও প্রতিষ্ঠাতা শিক্ষক মাওলানা আলী আকবরকে মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে সম্মাননা ও বিদায়ী শুভেচ্ছা জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!