বান্দরবান:থানচি উপজেলায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের উপজেলা টেকনিশিয়ান অংচিংমং মারমা (২৮) বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মারা গেছে।
উপজেলার বিদ্যুতায়ন অফিস সূত্রে জানা যায়, আজ ১৪ সেপ্টেম্বর সোমবার অনুমানিক বেলা ১১ঃ৩০ ঘটিকার সময় বলি পাড়াস্থ উপজেলা বিদ্যুৎ অফিস থেকে দিংতে পাড়া ও বিদ্যামনি পাড়া মধ্যখানে বিদ্যুতের খুটিতে ত্রুটি দেখা দেয়ায় মেরামত করতে যায়। ত্রুটিপূর্ণ জায়গায় পড়ে থাকা বৈদ্যুতিক তার পৃষ্ট হয়েই আহত হয়।
আহত অবস্থায় তাকে উদ্ধার করে থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ প্রাথমিক চিকিৎসা দেয়ার পর উন্নত চিকিৎসা জন্য বান্দরবান সদর হাসপাতালে প্রেরন করা হলে সেখানে কর্মরত ডাক্তার বিকাল অনুমানিক ৩ঃ৪৫ ঘটিকার সময় তাকে মৃত বলে ঘোষণা করেন।
অংচিংমং মারমা থানচি উপজেলায় বিদ্যুতায়ন অফিসে টেকনিশিয়ান হিসাবে কর্মরত ছিলেন। তিনি বলিপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের ডাকছৈ পাড়া অংসাহ্লা মারমা ছেলে।
No tags found for this post.
মন্তব্য করুন