নজরুল ইসলাম, লামা
২৬ আগস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৩ জন

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

Copy Link

বান্দরবানের লামায় পুলিশের বিশেষ অভিযানে গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত এক আসামিসহ নিয়মিত মামলার আরও দুই আসামিকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ। গ্রেপ্তারকৃতদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট ২০২৬) লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কাইছার হামিদের তত্ত্বাবধানে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারের পাশাপাশি বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে লামা থানার এএসআই (নিরস্ত্র) মো. রায়হান উদ্দীন অভিযান পরিচালনা করেন।

এ সময় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. ইউছুপ প্রকাশ মামুনকে গ্রেপ্তার করা হয়। তিনি লামা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের লাইনঝিরি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মো. জাকের হোসেন কবির।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ইউছুপ প্রকাশ মামুনের বিরুদ্ধে গণধর্ষণ মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। অভিযান পরিচালনার সময় তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়।

একই অভিযানে লামা থানার নিয়মিত মামলার আরও দুই আসামিকেও গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করেনি পুলিশ।

লামা থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে বিধি মোতাবেক তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ আরও জানায়, লামা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও অবৈধ অস্ত্রের বিস্তার রোধ এবং বিভিন্ন মামলার পলাতক ও পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন→লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় গণধর্ষণ মামলার পরোয়ানাভুক্ত আসামিসহ গ্রেপ্তার–৩

লামায় নতুন ইউনিয়ন গঠনের লক্ষ্যে গণশুনানি

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব হলেন রাশেদুল হক

Betssonbet — guía completa

নাইক্ষ্যংছড়িতে শিক্ষার্থীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে মতবিনিময় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Casino Spinbetter — complete guide

প্রকাশিত সংবাদের জন্য দুঃখ প্রকাশ

Chainluck casino login — complete guide

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

১০

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

১১

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

১২

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

১৩

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

১৪

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

১৫

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

১৬

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৭

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১৯

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

২০
error: Content is protected !!