রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ পুনর্গঠন করেছে সরকার। ২০ আগস্ট ২০২৬ তারিখে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে দীপন তালুকদারকে চেয়ারম্যান করে ১৫ সদস্যের নতুন পরিষদ গঠন করা হয়েছে।
নতুন পরিষদের সদস্যরা হলেন—শাম্বত চাকমা, বিন্টু চাকমা, সুবিমল চাকমা, অনিল বরণ চাকমা, উচোয়াইমং মারমা, পাইচিং মং মারমা, প্রমা তালুকদার, তিমথী খেয়াং, সুপর্ণ দেব বর্মন, মোহাম্মদ মামুনুর রশিদ, মো. তৌফাজ্জল হোসেন, মোহাম্মদ ফারুক, নন্দিতা দাশ ও চন্দ্রা চাকমা।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদ রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ আইন অনুযায়ী দায়িত্ব পালন করবে। নতুন পরিষদটি অবিলম্বে কার্যকর হবে।
আরো পড়ুন→২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব
No tags found for this post.
মন্তব্য করুন