জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৮ আগস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৫ জন

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে ২০২৬-২৭ অর্থবছরে ২৪ জন গরিব, দুঃস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীর মাঝে ৯৪ হাজার ৫০০ টাকা আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে অনুদানের অর্থ তুলে দেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, অনুদানপ্রাপ্ত ব্যক্তি ও শিক্ষার্থী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার ফারজানা আক্তার।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া, দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিশেষ করে দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা অব্যাহত রাখতে এ ধরনের আর্থিক সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়োজনের সময়ে সামান্য সহযোগিতাও অসচ্ছল মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে পারে।

উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় যাচাই-বাছাই শেষে ২৪ জন গরিব, দুঃস্থ, অসহায় ব্যক্তি ও শিক্ষার্থীকে অনুদানের জন্য নির্বাচিত করা হয়। অনুষ্ঠানে তাদের মাঝে সর্বমোট ৯৪ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়।

অনুদান পেয়ে উপকারভোগীরা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, আর্থিক সংকটের সময়ে পাওয়া এ সহায়তা তাদের প্রয়োজন মেটানোর পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়ক হবে।

সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রমের আওতায় দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সরকারি সহায়তা প্রদান করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়িতে উপজেলা সমাজকল্যাণ কমিটির তহবিল থেকে এ আর্থিক অনুদান বিতরণ করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!