নিজস্ব প্রতিবেদক
৯ আগস্ট ২০২৬, ১০:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪২ জন

বর্ণাঢ্য আয়োজনে বান্দরবানে আন্তজার্তিক আদিবাসী দিবস পালিত

Copy Link

আদিবাসীদের জীবন-জীবিকা ও অস্তিত্ব সংরক্ষণে সৃজনশীল শক্তি প্রয়োগের আহ্বানের মধ্য দিয়ে বান্দরবানে মহাসমারোহে উদযাপিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬। এ বছর দিবসটির বৈশ্বিক মূল প্রতিপাদ্য নির্ধারিত হয়েছে— “Honouring Indigenous Midwives: Safeguarding Life and Well-being” (আদিবাসী ধাত্রীদের সম্মান জানানো: জীবন ও সমৃদ্ধি সুরক্ষা)।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ৯টায় বান্দরবানের ঐতিহ্যবাহী রাজার মাঠে বিভিন্ন এলাকা থেকে আগত ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর হাজারো মানুষের গণজমায়েতের মাধ্যমে দিবসের আনুষ্ঠানিক সূচনা ঘটে।

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটি, বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সম্মানিত সদস্য শ্রী কে এস মং। অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু থোয়াইংচ প্রু মাস্টার।

বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান পার্বত্য জেলা শাখার সভাপতি ডাঃ মংউষাথোয়াই-এর সভাপতিত্বে আলোচনা সভাটি পরিচালিত হয়। যৌথভাবে সঞ্চালনার দায়িত্বে ছিলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান জেলা শাখার সাধারণ সম্পাদক উছোমং মারমা,সাংগঠনিক সম্পাদক ক্যসামং মারমা, জির কুহ সাহু বম,কৃপা ত্রিপুরা সহ-সাধারণ সম্পাদক বাংলাদেশ আদিবাসী ফোরাম বান্দরবান জেলা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটির নির্বাহী সমন্বয়ক রিপন চক্রবর্তী এবং বিখ্যাত ‘প্লু’ বাঁশি দলের প্রধান মেনরুন ম্রোসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য ও সংহতি প্রকাশ করেন।

আলোচনা সভা শেষে রাজার মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। ঐতিহ্যবাহী পোশাক ও বাদ্যযন্ত্র সহকারে হাজারো মানুষের অংশগ্রহণে র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনর্রায় রাজার মাঠে এসে শেষ হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!