নিজস্ব প্রতিবেদক
৭ আগস্ট ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০১ জন

জামছড়ির প্রবীণ ব্যক্তি রেদাকসে মারমার মৃত্যুতে কে এস মং-এর গভীর শোক

Copy Link

বান্দরবান সদর উপজেলার অন্তর্গত ৬নং জামছড়ি ইউনিয়নের ওয়াব্রাইং নিছের পাড়া নিবাসী শ্রদ্ধেয় প্রবীণ ব্যক্তিত্ব রেদাকসে মার্মা (৭৬) পরলোকগমন করেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

শুক্রবার (০৭ আগস্ট) সন্ধ্যায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে প্রয়াত রেদাকসে মারমার নিজ বাড়িতে উপস্থিত হন কে এস মং। সেখানে তিনি মরদেহে শেষ শ্রদ্ধা জানান এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন। এই সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের পাশে কিছুক্ষণ অবস্থান করেন এবং তাঁদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

প্রয়াত রেদাকসে মারমার স্মৃতিচারণ করতে গিয়ে নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা তাঁর ওপর বিগত সময়ের নানা জুলুম-নির্যাতনের কথা তুলে ধরেন। তিনি বলেন, “২০১৬ সালে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের আমলে মংপু মেম্বার হত্যা মামলায় প্রবীণ রেদাকসে মারমাসহ তাঁর পরিবারের চারজন সদস্যকে আসামি করা হয়। এমনকি তাঁর দুই মেয়ের জামাইও এই রোষানল থেকে রেহাই পাননি; তাঁদের মিথ্যা মামলায় জেল খাটতে হয়েছে। রাজনৈতিক হয়রানি ও দমন-পীড়নের ভয়ে বৃদ্ধ বয়সে স্ত্রীসহ তাঁকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াতে হয়েছে। আমরা অসংখ্য নিরপরাধ মানুষ রাজনৈতিক হয়রানি মূলক মামলার আসামি হয়ে জেলে গিয়েছি দুঃসহ স্মৃতি আজও আমাদের তাড়িয়ে বেড়ায়। তিনি প্রয়াতের আত্মার চিরশান্তি কামনা করেন।

মরহুমের শেষশ্রদ্ধা ও শোক প্রকাশ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অং থোয়াই চিং মারমা, আদিবাসী ফোরাম বান্দরবান জেলার দপ্তর সম্পাদক উচসিং মারমা, সাংবাদিক বাবুল খাঁন, প্রকৃতি বড়ুয়া, আবদুল মান্নানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ।

আরো পড়ুন→হিল সার্ভিস রাঙ্গামাটির সপ্তম বর্ষপূর্তি উদযাপন ঘিরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!