নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৬, ৮:৫৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪১৬৪ জন

বান্দরবানে অনলাইন জুয়া ও অপকর্মে জড়িত ছেলেকে ত্যাজ্যপুত্র করলেন বাবা

Copy Link

অনলাইন জুয়া ও নানা অপকর্মে জড়িত থাকার অভিযোগে ছেলে অংচিংথোয়াই মার্মাকে ত্যাজ্যপুত্র ঘোষণা করেছেন তার পিতা চাথোয়াইমং মার্মা।

আজ সোমবার (৩ আগস্ট) দুপুরে বান্দরবান জেলা কোর্ট প্রাঙ্গণে লোটারী পাবলিক কার্যালয়ে আইনজীবী উমংসিং মার্মার মাধ্যমে হলফনামার ভিত্তিতে এ ঘোষণা দেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বান্দরবান জেলা কোর্টের আইনজীবী উমংসিং মারমা।

হলফনামায় উল্লেখ করা হয়, সাবালক হওয়ার পর থেকেই অংচিংথোয়াই মার্মা বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। স্থানীয় লোকজনের সঙ্গে ঝগড়া-বিবাদে লিপ্ত হওয়া, খারাপ সঙ্গ গ্রহণ, নেশাগ্রস্ত হয়ে অনৈতিক কাজে জড়িয়ে পড়া এবং জুয়া খেলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে টাকা ধার নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি ব্যবসা প্রতিষ্ঠানের অর্থ অপচয় করার ঘটনাও উল্লেখ করা হয়েছে।

হলফকারী পিতা জানান, ছেলেকে সৎ পথে ফিরিয়ে আনতে তিনি বারবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। বিভিন্ন সময় তার কাছ থেকে জোরপূর্বক টাকা নেওয়া, চাহিদা পূরণ না করলে অশ্লীল ভাষায় গালিগালাজ করা এবং সম্পত্তি বিক্রির জন্য চাপ প্রয়োগের অভিযোগও তোলা হয়েছে হলফনামায়। এসব কর্মকাণ্ডে বাধা দিলে তাকে হুমকি-ধমকি দেওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।

হলফনামায় আরও বলা হয়, অংচিংথোয়াই মার্মা ভবিষ্যতে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে আর্থিক লেনদেন কিংবা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়তে পারে, এমনকি অজ্ঞাতে আইনগত জটিলতা সৃষ্টি করতে পারে, এমন আশঙ্কা রয়েছে। তাই তার কোনো কর্মকাণ্ডের দায়ভার পিতা বা পরিবারের অন্য সদস্যরা নেবেন না বলে স্পষ্ট উল্লেখ করা হয়েছে।

পিতা চাথোয়াইমং মার্মা জানান, নিজ ও পরিবারের মান-সম্মান এবং অন্য সন্তানের ভবিষ্যৎ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন।

আরো পড়ুন→বান্দরবানসহ দেশজুড়ে চলছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের প্রস্তুতি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!