নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮৬৩ জন

বান্দরবানে ভাঙ্গা কাপে চা দেওয়াকে কেন্দ্র করে দোকানির উপর হামলা

Copy Link

বান্দরবান পৌরসভার হাফেজ ঘোনা এলাকার ৩ নং থানচি বাসস্ট্যান্ডে ভাঙ্গা কাপে চা দেয়াকে নিয়ে এক তুচ্ছ ঘটনার জেরে দোকানে হামলা, মারধর, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ জুলাই) সকাল ৯ টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এতে চায়ের দোকানের কর্মচারী আহত হোন।

অভিযোগ সুত্রে জানা যায়, থানচি বাসস্ট্যান্ড সংলগ্ন মোঃ মারুফ (২৮)-এর চা দোকানে মোঃ বাবলু মিয়া (৩০) চা খেতে আসেন। পরিবেশন করা চায়ের কাপে সামান্য ফাটল থাকায় বাবলু মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানের কর্মচারী মোঃ রাসেল (২৫)-কে গালিগালাজ এবং এলোপাতাড়ি কিল, ঘুসি ও লাথি মেরে নীলাফুলা জখম করেন।

পরবর্তীতে দোকানের স্বত্বাধিকারী মোঃ মারুফ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হলে বাবলু মিয়া, ইউসুফ মাফি (৬০), সাহাব উদ্দিন (৩৪), মোঃ রুবেল (২৭) এবং আরও ১০/১৫ জন অজ্ঞাতনামা পুরুষ ও কিছু মহিলা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দোকানে অতর্কিত হামলা চালায়।

হামলাকারীরা দোকানে ব্যাপক ভাঙচুর চালায় এবং ক্যাশ বাক্স থেকে নগদ ২৫,০০০ টাকা ও একটি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়। দোকান মালিকের দাবি অনুযায়ী, এতে আনুমানিক ৩৫,০০০ টাকার আর্থিক ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ দোকানির।

হামলায় আহত হন মোঃ রাজা মিয়া (২৭)। স্থানীয় বাসিন্দা মোঃ রবিউল ইসলামসহ আশেপাশের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যান। আহতরা হাসপাতালের পুরুষ ওয়ার্ডে চিকিৎসা গ্রহণ করেছেন।

এ বিষয়ে দোকানের মালিক মোঃ মারুফ বাদী হয়ে বান্দরবান সদর থানায় মোঃ বাবলু মিয়াসহ ৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১০-১৫ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই বিষয়ে বান্দরবান জেলা পুলিশ সুপার (এসপি) ওহাবুল ইসলাম খন্দকার অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরো পড়ুন→সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!