নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
২৭ জুলাই ২০২৬, ২:১৮ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৩ জন

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

Copy Link

প্যানেল চেয়ারম্যান সংক্রান্ত জটিলতা নিরসন এবং প্রশাসনিক কার্যক্রম সচল রাখতে বান্দরবানের ১ নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানাকে।

গতকাল ২৬ জুলাই (রবিবার) বান্দরবান পার্বত্য জেলার জেলা প্রশাসক মো: সানিউল ফেরদোস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, স্থানীয় সরকার বিভাগের গত ১২ জুলাই ২০২৬ তারিখের প্রজ্ঞাপন অনুযায়ী ১নং আলীকদম সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাছির উদ্দিন এবং একই তারিখের পৃথক প্রজ্ঞাপনে প্যানেল চেয়ারম্যান-১ আব্দুল মতিনকে সাময়িক বরখাস্ত করা হয়।

পরবর্তীতে নিয়ম অনুযায়ী ইউপির প্যানেল চেয়ারম্যান-২ ও ৩-কে পরিষদের দায়িত্ব অর্পণ করার উদ্যোগ নেওয়া হলে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা প্রকাশ করেন ইউপি সদস্যরা। এতে করে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব পালন ও পরিষদ পরিচালনায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়।

এমন পরিস্থিতিতে জনস্বার্থে ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা ও প্রশাসনিক কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ১০১ ও ১০২ ধারা এবং স্থানীয় সরকার বিভাগের পরিপত্রের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ নেয় জেলা প্রশাসন। এর আলোকেই উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সোহেল রানাকে পরিষদের যাবতীয় আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয় থেকে জারিকৃত আদেশে উল্লেখ করা হয়, সাধারণ মানুষের ভোগান্তি নিরসন ও সেবা কার্যক্রম গতিশীল রাখার স্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আরো পড়ুন→পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!