আরাফাত খাঁন
২৪ জুলাই ২০২৬, ৫:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৭৩৬ জন

বান্দরবানে হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’ নিয়ে এগোচ্ছেন নাঈমা

Copy Link
নিজের হ্যান্ড মেইড জুয়েলারি ব্র্যান্ড 'আঁচল' নিয়ে বৃক্ষমেলায় হাজির নাঈমা

পড়াশোনার পাশাপাশি টিউশনি করে নিজের খরচ চালানোর পাশাপাশি হাতে তৈরি জুয়েলারি তৈরি করে উদ্যোক্তা হিসেবে এগিয়ে যাচ্ছেন বান্দরবান সরকারি কলেজের অনার্সের ছাত্রী মোবাশসরাহ বিনতে শফিক নাঈমা। স্বাবলম্বী হওয়ার স্বপ্ন নিয়ে ২০২৪ সালের শুরুতে মাত্র ৭ হাজার টাকা মূলধন দিয়ে প্রতিষ্ঠা করেন নিজের হ্যান্ডমেড জুয়েলারি ব্র্যান্ড ‘আঁচল’। এখন প্রতিনিয়ত নতুন নতুন নকশার অলংকার তৈরি করে নিজের উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তিনি।

নাঈমা জানান, ছোটবেলা থেকেই নিজের পরিচয়ে স্বাবলম্বী হওয়ার ইচ্ছা ছিল তাঁর। শুরুতে শখের বসে হাতে তৈরি জুয়েলারি বানানো শুরু করলেও সময়ের সঙ্গে এটিকে ব্যবসায় রূপ দেন। তাঁর ভাষায়, হ্যান্ডমেড জুয়েলারি তৈরি অত্যন্ত ধৈর্য, দক্ষতা ও পরিশ্রমের কাজ। তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করে তিনি প্রতিনিয়ত নতুন ডিজাইন নিয়ে কাজ করে যাচ্ছেন।

বর্তমানে ‘আঁচল’-এ রয়েছে অ্যান্টিকের ছোট-বড় ঝুমকা, টপস, বিভিন্ন ধরনের অ্যান্টিক অলংকার, ফ্যাব্রিকের চুড়ি, কাঠের পুঁতি দিয়ে তৈরি চুড়ি ও অলংকার, কাঠের ওপর শৈল্পিক নকশার গলার মালার সেট, পেনডেন্টসহ নান্দনিক নানা ধরনের হাতে তৈরি জুয়েলারি। প্রতিটি পণ্য নিজস্ব নকশা ও যত্নের সঙ্গে তৈরি করেন তিনি।

সব শ্রেণি-পেশা ও আয়ের মানুষের ক্রয়সামর্থ্যের কথা বিবেচনা করে ‘আঁচল’-এর পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে ৮০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে বিভিন্ন ধরনের হ্যান্ডমেড জুয়েলারি পাওয়া যায়।

নিজের উদ্যোগ নিয়ে ইতোমধ্যে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী মেলা, বান্দরবান জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত বিজয় মেলা এবং বৃক্ষমেলাসহ বিভিন্ন আয়োজনে স্টল দিয়েছেন নাঈমা। এসব মেলায় দর্শনার্থীদের ইতিবাচক সাড়া তাঁকে আরও উৎসাহিত করেছে বলে জানান তিনি।

ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানিয়ে নাঈমা বলেন, “আমার স্বপ্ন, ‘আঁচল’ একদিন শুধু একটি ব্র্যান্ড হিসেবেই নয়, বান্দরবানের পরিচয় বহনকারী একটি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হবে। বাংলাদেশের যেকোনো প্রান্তে ‘আঁচল’-এর নাম উচ্চারিত হলে মানুষ যেন বান্দরবানকেও মনে রাখে। পাশাপাশি জেলার তরুণ-তরুণীরা চাকরির পাশাপাশি কিংবা পড়াশোনার সঙ্গে নিজেদের সৃজনশীল উদ্যোগ গড়ে তুলুক। আমাদের জেলা থেকে আরও অনেক সফল উদ্যোক্তা তৈরি হোক—এটাই আমার প্রত্যাশা। আমি বিশ্বাস করি, পরিশ্রম, ধৈর্য ও সততা থাকলে ছোট একটি উদ্যোগও একদিন বড় পরিচয়ে পরিণত হতে পারে।”

জুয়েলারি তৈরির অনুপ্রেরণা সম্পর্কে তিনি বলেন, “ছোটবেলা থেকেই আমি সৃজনশীল ও শৈল্পিক কাজের প্রতি আগ্রহী। ইউনিক ও হাতে তৈরি জুয়েলারি সবসময়ই আমার ভালো লাগত। বিশেষ করে কাঠ, প্রাকৃতিক উপকরণ, বীজ ও বিভিন্ন ধরনের উপাদান দিয়ে নতুন কিছু তৈরি করার প্রতি আগ্রহ ছিল। শুরুতে নিজের জন্য কিছু জুয়েলারি তৈরি করতাম। পরে ভাবলাম, এই সৃজনশীলতাকে যদি বান্দরবানকে তুলে ধরার একটি মাধ্যম হিসেবে ব্যবহার করা যায়, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় সার্থকতা।”

তিনি আরও বলেন, “এই ভাবনা থেকেই ২০২৪ সালের শুরুতে মাত্র ৭ হাজার টাকা মূলধন নিয়ে ‘আঁচল’-এর যাত্রা শুরু করি। প্রথমে নিজের জন্য এবং পরিচিত মানুষের জন্য অল্প কিছু জুয়েলারি তৈরি করতাম। পরে সবার ইতিবাচক সাড়া ও উৎসাহ পেয়ে এটিকে ব্যবসায় রূপ দিই। এখন প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন নিয়ে কাজ করছি এবং ‘আঁচল’-কে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করে যাচ্ছি।”

আরো পড়ুন→মানবিক সেবার জন্যে সম্মাননা পেল রাঙ্গামাটি হিল সার্ভিস পরিবার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!