আরাফাত খাঁন
২১ জুলাই ২০২৬, ৬:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০২ জন

বালাঘাটায় ২০০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন ওয়ার্ড বিএনপি নেতা জসিম উদ্দিন

Copy Link

বান্দরবান পৌর এলাকার বালাঘাটা ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি জসিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে বালাঘাটা বিলকিস বেগম উচ্চবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ খাদ্য সহায়তা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় বন্যাকবলিত ২০০ পরিবারের মধ্যে চাল, আটা, মসুর ডাল, আলু ও পেঁয়াজ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহেদ পারভেজ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শাহেদ পারভেজ বলেন, “জসিম উদ্দিনের এই উদ্যোগ একটি মহৎ উদ্যোগ। এভাবে যদি আমাদের যুবসমাজ এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ আরও সুন্দর হবে।” তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, যেকোনো দুর্যোগ ও সংকটের সময় দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

১নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জসিম উদ্দিন বলেন, “আমি আমার সামর্থ্য অনুযায়ী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত উদ্যোগ। আমার নিজস্ব অর্থায়নেই এ কার্যক্রম পরিচালনা করেছি। অতীতেও বালাঘাটা ১নং ওয়ার্ডবাসীর পাশে ছিলাম, বর্তমানে আছি এবং ভবিষ্যতেও থাকার চেষ্টা করব।”

ত্রাণ বিতরণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সদর থানার এসআই মো. আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপি নেতা অধির দাস, শ্রমিক দল নেতা মোস্তাক আহমেদ, বিএনপি নেতা সাইফুল ইসলাম, মো. ফারুক প্রমুখ।

আরো পড়ুন→কে এস মং–এর উদ্যোগে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য আবারও চট্টগ্রাম গেলো ১০০ রোগী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!