নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
১৭ জুলাই ২০২৬, ১১:৫২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০১১ জন

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

Copy Link

বান্দরবানের আলীকদমে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার অসহায় পাহাড়ি ও বাঙালি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন ‘মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন’।

১৭ জুলাই বিকেল ৩টায় আলীকদম আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে দুর্গতদের হাতে এই খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়।

এবারের ত্রাণ বিতরণ কর্মসূচিতে একটি প্রশংসনীয় ও ব্যতিক্রমী উদ্যোগ লক্ষ্য করা গেছে। দুর্গম ও দূর-দূরান্ত থেকে আসা বন্যাকবলিত মানুষের যাতায়াতের সুবিধার্থে এবং অতিরিক্ত খরচ বাঁচাতে ফাউন্ডেশনের পক্ষ থেকে নিজস্ব পরিবহনের (গাড়ির) ব্যবস্থা করা হয়। বন্যা কবলিত এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বিতরণকেন্দ্রে আনা এবং ত্রাণ গ্রহণ শেষে পুনরায় নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার এই উদ্যোগের ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ক্ষতিগ্রস্ত পরিবারগুলো ঘরে ত্রাণ নিয়ে ফিরতে পেরেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত দরিদ্র ও অসহায় পরিবারের হাতে খাদ্যসামগ্রীর প্যাকেট তুলে দেন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া।

ত্রাণ বিতরণকালে মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ইউনুছ মিয়া বলেন-

মরহুম আলহাজ্ব খুইল্যা মিয়া চেয়ারম্যান ফাউন্ডেশন সবসময় বিপদে মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা প্রতিবছরই প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি। কেবল বন্যা বা ঝড়েই নয়, আমাদের এই ফাউন্ডেশন দুস্থ রোগীদের চিকিৎসা সহায়তা এবং অসচ্ছল শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তিও নিয়মিত প্রদান করে আসছে। ভবিষ্যতেও আমাদের এই মানবিক ও জনকল্যাণমুখী কার্যক্রম অব্যাহত থাকবে।”

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

স্থানীয় সচেতন মহলের মতে, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য খুইল্যা মিয়া ফাউন্ডেশনের এই সময়োপযোগী ও আন্তরিক উদ্যোগ অনেকগুলো পরিবারের তাৎক্ষণিক কষ্ট লাঘব করবে। বিশেষ করে, ত্রাণ গ্রহীতাদের যাতায়াত খরচ ও যাতায়াতের ভোগান্তি দূর করার এই ব্যতিক্রমী প্রচেষ্টা আলীকদমের বিত্তবানদের এমন মানবিক কাজে এগিয়ে আসতে আরও বেশি অনুপ্রাণিত করবে।

আরো পড়ুন→শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিজিবির মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা স্বরাষ্ট্রমন্ত্রীর

রুমার দুর্গম এলাকায় সেনাবাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আলীকদমে ত্রাণ নিতে আসা ১ হাজার পরিবারকে পরিবহন সুবিধাও দিলো খুইল্যা মিয়া ফাউন্ডেশন

শনিবার খুলছে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট, নিম্নাঞ্চলে সতর্কতা জারি

বিনামূল্য চক্ষু শিবির থেকে বাছাইকৃত ১০০ রোগীকে ২০ জুলাই পাঠানো হবে চট্টগ্রামে

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

১০

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

১১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

১২

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

১৩

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

১৪

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১৫

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১৬

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১৭

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৮

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৯

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

২০
error: Content is protected !!