জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৪ জুলাই ২০২৬, ১১:৪১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৪ জন

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুমে মাদকবিরোধী অভিযানে এক অটোরিকশাচালককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি অটোরিকশা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) রেজুপাড়া বিওপির বিশেষ টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার-৪২ থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বড়বিল গ্রামের লেঙ্গুর বিল উচ্চ বিদ্যালয় এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আটক ব্যক্তি হলেন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মরিচ্যা এলাকার উত্তর বড়বিল গ্রামের মৃত আলী আহমেদের ছেলে মো. জাহাঙ্গীর আলম (২৬)। তিনি পেশায় অটোরিকশাচালক।

বিজিবি জানায়, সন্দেহজনকভাবে চলাচলের সময় জাহাঙ্গীর আলমকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি নিজের কাছে ইয়াবা এবং মাদক কেনাবেচার নগদ অর্থ থাকার কথা স্বীকার করেন। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০ লাখ ৯৩ হাজার ১০০ টাকা, ১৮টি বার্মিজ ইয়াবা ট্যাবলেট, একটি অটোরিকশা ও মাদক পাচারে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়।

আটক ব্যক্তি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি এ তথ্য নিশ্চিত করে বলেন, বিজিবি শুধু সীমান্ত সুরক্ষায় নয়, মাদক ও সব ধরনের চোরাচালান প্রতিরোধেও সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। সীমান্ত এলাকায় মাদক কারবারের বিরুদ্ধে আমাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীনস্থ ৩৪ বিজিবি দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড দমনে ধারাবাহিক সাফল্য অর্জন করে আসছে। এসব অভিযানের ফলে সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ মানুষের মধ্যে আস্থা সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

পাহাড়ি ঢলে সেতু ভেঙে সোনাই সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১০

কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১১

বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

১২

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

১৩

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

১৪

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১৫

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

১৬

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

১৭

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

১৮

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

১৯

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

২০
error: Content is protected !!