জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১২ জুলাই ২০২৬, ১:২৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১ জন

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

Copy Link

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি-রামু সড়কের জারুলিয়াছড়ি বেইলি ব্রিজের গাইডলাইনের মাটি সরে গিয়ে ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় জননিরাপত্তার স্বার্থে প্রশাসন ব্রিজটির ওপর দিয়ে সব ধরনের যান চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে।

শনিবার (১১ জুলাই) উপজেলা প্রশাসন ও ১১ বিজিবি’র জোন কমন্ডার এ সিদ্ধান্তের কথা জানায়।

ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় নাইক্ষ্যংছড়ি সদর, দোছড়ি ইউনিয়ন এবং কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নসহ প্রায় ৫ লাখ মানুষের চলাচলে চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। পাশাপাশি পণ্য পরিবহন ও জরুরি সেবাও ব্যাহত হচ্ছে।

নাইক্ষ্যংছড়ি উপজেলার পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ বলেন, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আঞ্চলিক সড়ক। ব্রিজটি বন্ধ হয়ে যাওয়ায় কয়েকটি ইউনিয়নের লাখো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। দ্রুত ব্রিজটি মেরামত করে যান চলাচল স্বাভাবিক করার দাবি জানান তিনি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ এনামুল হাসান বলেন,ব্রিজটি দ্রুত মেরামতের জন্য সড়ক বিভাগ প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। মেরামত কাজ শেষ না হওয়া পর্যন্ত প্রয়োজন ছাড়া কেউ যেন ঝুঁকি নিয়ে ওই পথে চলাচল না করেন, সে বিষয়ে তিনি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

বান্দরবান সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান,পরিস্থিতি বিবেচনায় জরুরি ভিত্তিতে ব্রিজটির মেরামত কাজ শুরু করা হবে। কাজ সম্পন্ন হওয়ার পর পুনরায় যান চলাচলের জন্য ব্রিজটি খুলে দেওয়া হবে।

এদিকে যোগাযোগ ব্যবস্থা দ্রুত স্বাভাবিক করতে ঘটনাস্থলে নাইক্ষ্যংছড়ি ১১বিজিবি,পুলিশ, ফায়ার সার্ভিস,সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং বিদ্যুৎ বিভাগের সদস্যরা যৌথভাবে কাজ করছেন। তারা ব্রিজের আশপাশের নিরাপত্তা নিশ্চিত করা,পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান করছেন।

নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি অধিনায়ক ও জোন কমান্ডার লেঃ কর্ণেল ফয়জুল কবির বলেন,এ সড়কে মিয়ানমার সীমান্তে দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)র ব্যাটালিয়ন সদর ও বিওপিসহ অনেক অফিস বা স্থাপনা রয়েছে। জরুরী মূহুর্তে এ সীমান্তে যাতায়াতে রামু- নাইক্ষ্যংছড়ি সড়কই একমাত্র ভরসা। সীমান্ত নিরাপত্তা ও জননিরাপত্তার জন্যে এ সড়কের জারুলিয়াছড়ি ঝুঁকিপূর্ণ এই ব্রিজসহ এই সড়কের সবকটি ব্রিজ দ্রুত সংস্কারের প্রয়োজন।

স্থানীয়রা জানান,ব্রিজটি বন্ধ থাকায় নাইক্ষ্যংছড়ি-রামু সড়কে চলাচলকারী যাত্রী ও পণ্যবাহী যানবাহনকে সাময়িক হলেও চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। তিনি দ্রুত ব্যবস্থা গ্রহণ ও স্থায়ী সমাধানের জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন→থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!