রেমবো ত্রিপুরা, থানচি
৫ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

পাহাড় কন্ঠে সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন

Copy Link

বান্দরবানের থানচি উপজেলায় দীর্ঘদিন ধরে হেলে পড়ে থাকা ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটি নিয়ে এলাকাবাসীর উদ্বেগের পরিপ্রেক্ষিতে পাহাড় কন্ঠে “হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনা শঙ্কায় এলাকাবাসী” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে ঝুঁকিপূর্ণ ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে খুঁটিগুলো হেলে থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল। বিশেষ করে ঝড়-বৃষ্টি ও দমকা হাওয়ার সময় খুঁটি ভেঙে পড়ে প্রাণহানি বা বিদ্যুৎ বিভ্রাটের শঙ্কায় তারা আতঙ্কিত ছিলেন। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা নেওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

কমলা বাগান ত্রিপুরা পাড়া কারবারি প্রেমুজ ত্রিপুরা বলেন, সংবাদ প্রকাশের পর এত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, তা আমরা ভাবিনি। এখন নতুন খুঁটি স্থাপন হওয়ায় আমাদের ভয় অনেকটাই কেটে গেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং পাহাড় কন্ঠকে ধন্যবাদ জানাই।

আরেক বাসিন্দা জ্ঞান সুন্দর চাকমা বলেন, গণমাধ্যম মানুষের সমস্যার কথা তুলে ধরলে যে ইতিবাচক পরিবর্তন আসে, এই ঘটনাটি তার একটি ভালো উদাহরণ।

থানচি বিদ্যুৎ অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সবুজ ঘোষ বলেন, বিষয়টি আমাদের নজরে আসার সঙ্গে সঙ্গে জরুরি ভিত্তিতে পরিদর্শন করা হয়। ঝুঁকি বিবেচনায় দ্রুত ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও কোথাও এ ধরনের ঝুঁকিপূর্ণ খুঁটি থাকলে স্থানীয়দের দ্রুত বিদ্যুৎ অফিসে জানাতে অনুরোধ করছি।

এলাকাবাসীর প্রত্যাশা, ভবিষ্যতেও জনস্বার্থ সংশ্লিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ একই ধরনের আন্তরিকতা বজায় রাখবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!