শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
২৯ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০২৯ জন

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে বান্দরবানে রোয়াংছড়ি উপজেলায় পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচি আয়োজন করা হয়, এতে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) তাজমিন আলম তুলি, রোয়াংছড়ি থানার অফিসার্স ইনচার্জ হুমায়ুন কবির, রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ নাফিজ, ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, ৩নং আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তংঞ্চঙ্গ্যা, স্বেচ্ছাসেবী হিসেবে অংশগ্রহণ করেছেন রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের স্কাউট টিম, রোয়াংছড়ি কলেজে রেড ক্রিসেন্টে টিম, এবং উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের সদস্য, শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।

অভিযানের অংশ হিসেবে রোয়াংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু করে আলেক্ষ্যং ইউনিয়নের ওয়াগই পাড়া হয়ে রোয়াংছড়ি বাজার পর্যন্ত কর্মসূচি কার্যক্রম করা হয়েছে। জনবসতিতে জমে থাকা আবর্জনা অপসারণ করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে জমে থাকা পানি পরিষ্কার এবং বিভিন্ন স্থানে মশক নিধন ওষুধ ছিটানো হয়।

এ সময় রোয়াংছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও),তাজমিন আলম তুলি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, জনসচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাইকে নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং কোথাও তিন দিনের বেশি পানি জমে না থাকতে দেওয়ার আহ্বান জানানো হয়।

অভিযান শেষে উপস্থিত ব্যক্তিরা ডেঙ্গু প্রতিরোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। উপজেলা পরিষদ জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক ও পরিচ্ছন্নতা অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

আরো পড়ুন→বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

১০

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

১১

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

১২

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

১৩

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

১৪

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১৫

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১৬

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১৭

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১৮

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

২০
error: Content is protected !!