জাহাঙ্গীর আলম কাজল
২৪ জুন ২০২৬, ১১:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৩ জন

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

Copy Link

রামুর গর্জনিয়া ইউনিয়নের শত বছরের ঐতিহ্যের পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ১১টায় বিদ্যালয়ের অফিস কক্ষে এসএমসি কমিটির নির্বাচিত ১২ সদস্যের উপস্থিতে সভা শুরু হয়। শুরুতে কোরআন থেকে পাঠ করেন বিদ্যালয়ের শিক্ষার্থী আরফাতুল ইসলাম।

সভায় গর্জনিয়ার শিক্ষানুরাগী ও সমাজসেবক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন। এছাড়াও কন্ঠ ভোটে সহসভাপতি নির্বাচিত হন বিদ্যালয়ের দাতা সদস্য ও বিশিষ্ট সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও এসএমসি কমিটির সদস্য সচিব মোঃ আমিনুর রশিদ চৌধুরীর পরিচালনায় নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতি ছাড়াও বক্তব্য রাখেন গর্জনিয়া উচ্চ বিদ্যালয় প্রতিনিধি আবু মুছা কুতু্বি, স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য শাহরান চৌধুরী মারুফ, বিদ্যোৎসাহী সদস্য ও নাইক্ষ্যংছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক দিদারুল আলম, ফরিদা ইয়াছমিন, অভিভাবক সদস্য ও উপসহকারি কৃষি কর্মকর্তা জহিরুল ইসলাম, তসলিমা আক্তার, থোনাই চাক, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি ফরিদুল আলম বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি বেনজীর রশিদ, বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাহফুজা ছিদ্দিকা তুলী, জুবাইদা বেগম, কেয়া বড়ুয়া, শামীমা আক্তার, অভিভাবক আব্দুল মালেক প্রমূখ।

উল্লেখ্য: বিগত পাঁচ বছর পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালনকালে সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী স্কুলের অবকাঠামোগত উন্নয়ন, ফুলের বাগান, সিসি ক্যামেরা স্থাপন, উপজেলা পর্যায়ে ফুটবলে চ্যাম্পিয়ন, লেখাপড়ার মানোন্নয়ন, নিরাপদ পানির ব্যবস্থা, সড়ক নির্মাণ, সীমানা প্রাচীরের একাংশ, শৌচাগার নির্মাণ, বিদ্যালয়ের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধি, পর্যাপ্ত শিক্ষকের ব্যবস্থাসহ সার্বিক পরিস্থিতির উন্নতিতে নিরলসভাবে সার্বিক সহযোগিতা করায় সকলেই কৃতজ্ঞতা জানান।

নবনির্বাচিত সভাপতি মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আমিনুর রশিদ চৌধুরী আগামীতেও হাফিজুল ইসলাম চৌধুরীর ভূমিকা প্রত্যাশা করে নবগঠিত কমিটির সকলকে কার্যকর দায়িত্ব পালনের আহবান জানান।

আরো পড়ুন→থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!