জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
২৩ জুন ২০২৬, ১২:০১ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৮৮ জন

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

Copy Link

বান্দরবানের সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শন করেছেন পুলিশ হেডকোয়ার্টার এডিসন্যাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) মোঃ নাজমুল হক। পরিদর্শনকালে তিনি মাদক চোরাচালান প্রতিরোধ,আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং পুলিশি কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে থানার কর্মকর্তা ও ফোর্স সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

সোমবার (২২ জুন) সকাল ১১টায় তিনি থানায় পৌঁছালে বান্দরবানের পুলিশ সুপার মো: ওয়াহাবুল ইসলাম খন্দকার এবং নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক ফুল দিয়ে তাকে স্বাগত জানান। পরে থানায় আয়োজিত মতবিনিময় সভায় এডিশনাল ডিআইজি বলেন, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, জনগণের আস্থা অর্জন, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারে পুলিশ সদস্যদের আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন বান্দরবানের পুলিশ সুপার মো: ওয়াহাবুল ইসলাম খন্দকার। তিনি উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সীমান্ত এলাকায় চলমান মাদকবিরোধী অভিযান এবং থানার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অতিরিক্ত ডিআইজিকে অবহিত করেন।

পরিদর্শন শেষে ঊর্ধ্বতন কর্মকর্তারা নাইক্ষ্যংছড়ি থানার বিভিন্ন শাখার কার্যক্রম পর্যালোচনা করেন এবং অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকসহ কর্মরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি পুলিশি কার্যক্রমকে আরও কার্যকর, জনমুখী ও সেবাধর্মী করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দেন। বেলা ৩ টায় তিনি নাইক্ষ্যংছড়ি ত্যাগ করে চট্টগ্রামের উদ্দেশ্য রওয়ানা দেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!