শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
১৭ জুন ২০২৬, ৭:১১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৬ জন

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

Copy Link

বান্দরবানের দুর্গম রোয়াংছড়ি উপজেলায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত ও দুর্দশাগ্রস্ত পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ১৫৫ জন উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওয়ার্ল্ড ভিশন ইউএসএ’র অর্থায়নে, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এবং হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের বাস্তবায়নে ‘ওয়াশ ইন এফসি (পিবিআই)’ প্রকল্পের আওতায় এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের উপজেলা ওয়াশ অফিসার মংটিংসাই মারমার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, তারাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উনুমং মারমা, আলেক্ষ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আয়েশা।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ার্ল্ড ভিশনের রোয়াংছড়ি এডিপির এরিয়া প্রোগ্রাম ম্যানেজার প্রকাশ চাম্বুগং। তিনি প্রকল্পের লক্ষ্য, কার্যক্রম, অর্জন ও উপকারভোগীদের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা এবং স্বাস্থ্যবিষয়ক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্গম এলাকার জনগণের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজনিম আলম তুলি বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি ও বেসরকারি সংস্থার সমন্বিত উদ্যোগে বাস্তবায়িত এ ধরনের কর্মসূচি সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকার নির্বাচিত ১৫৫ জন দুর্দশাগ্রস্ত উপকারভোগীর মাঝে ল্যাট্রিন নির্মাণ সামগ্রী বিতরণের পাশাপাশি প্রতিজনকে ৭ হাজার ৪৭৩ টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, উপকারভোগী এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!