বাবুল খাঁন
১৪ জুন ২০২৬, ১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৭ জন

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

Copy Link

বান্দরবানের রুমা উপজেলার পলি রেঞ্জ এখন পাহাড়খেকো ও কাঠ পাচারকারী চক্রের আস্তানায় পরিণত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এসব চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছেন পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের পলি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। অভিযোগ রয়েছে, এসব চক্র থেকে প্রতি মাসে মোটা অঙ্কের মাসোহারা তার পকেটে যায়। নিয়মিত রেঞ্জ অফিসে উপস্থিত না থাকলেও ভাগ নিতে দেরি করেন না তিনি।

সরকারি বনভূমি রক্ষা এবং পার্বত্য অঞ্চলের পরিবেশ সংরক্ষণের মূল দায়িত্ব যাদের কাঁধে, তাদের একাংশের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশেই উজাড় হচ্ছে সংরক্ষিত বনাঞ্চল—এমনটাই অভিযোগ স্থানীয় বাসিন্দা, জুমচাষি ও পরিবেশবাদীদের।

জানা যায়, পলি রেঞ্জের আওতাধীন বনাঞ্চলের ছড়াগুলো থেকে রাতের আঁধারে ট্রাক ও জিপে করে বালু পাচার করছে স্থানীয় একটি প্রভাবশালী চক্র। অভিযোগ রয়েছে, তাদের এসব অনৈতিক কর্মকাণ্ডে সহযোগিতা করছেন পলি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুল। এর পাশাপাশি তার পরোক্ষ মদদে এক্সকাভেটর দিয়ে পাহাড় কাটার ঘটনাও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়দের আরও অভিযোগ, মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে রেঞ্জ কর্মকর্তার যোগসাজশে পলি রেঞ্জের আওতাধীন বনাঞ্চল থেকে সেগুন, গর্জন, গামারিসহ বিভিন্ন মূল্যবান প্রজাতির গাছ কেটে সমতলে পাচার করছে একটি সংঘবদ্ধ চক্র।

স্থানীয়দের দাবি, কাঠ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা না নিয়ে উল্টো মোটা অঙ্কের মাসোহারার বিনিময়ে তাদের কাঠ পাচারের অলিখিত ছাড়পত্র দেওয়া হয়েছে। দায় সারতে মাঝে মধ্যে লোকদেখানো অভিযান চালিয়ে নামমাত্র কিছু কাঠ জব্দ করে ‘সিজার লিস্ট’ তৈরি করা হলেও, পর্দার আড়ালে বড় বড় চালান নির্বিঘ্নে পার করে দেওয়া হচ্ছে বলে এলাকায় ব্যাপক গুঞ্জন রয়েছে।

 এই বিষয়ে জানতে পলি রেঞ্জ কর্মকর্তা ফারুক আহমদ বাবুলের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে সংযোগে পাওয়া যায়নি।

আরো পড়ুন→পাহাড়ের বাতিঘর:কে এস মং

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!