মোঃ শাকিব হোসেন, রাঙ্গামাটি
২৫ মে ২০২৬, ১১:৩৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১১ জন

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

Copy Link

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাঙ্গামাটিতে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)। সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে সোমবার (২৫ মে) দুপুরে রাঙ্গামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ২৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাউল বিতরণ করা হয়।

সংগঠনের রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি তাজুল ইসলাম তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হাবীব আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কলিম উল্লাহ।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন, পিসিসিপি রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশারফসহ জেলা, উপজেলা, পৌর ও কলেজ শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও অন্যান্য বক্তারা বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের নিঃশর্ত আনুগত্য, সর্বোচ্চ ত্যাগ ও মানবতার শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে বিসর্জন দেওয়ার মানসিকতা এবং ত্যাগের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার অনন্য বার্তা বহন করে এই উৎসব। কোরবানি শব্দের আক্ষরিক অর্থ ত্যাগ বা নৈকট্য। এটি কেবল পশুর রক্তপাত নয়, বরং মানুষের ভেতরের অহংকার, লোভ, ও রিপুকে বিসর্জন দেওয়ার প্রতীকী শিক্ষা।

সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের উচিত এই আনন্দের দিনে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। পিসিসিপি সবসময় রাজনৈতিক ও সামাজিক অধিকার আদায়ের পাশাপাশি এমন মানবিক কর্মকাণ্ডে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবে।

বক্তারা আরও উল্লেখ করেন: “‘পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)’ পাহাড়ের নিপীড়িত ও অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের অধিকার আদায়ের একটি ঐতিহ্যবাহী ও সুপরিচিত ছাত্র সংগঠন। পাহাড় নিয়ে সব ধরনের ষড়যন্ত্র, বৈষম্য, সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে রাজপথে যেমন এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করে আসছে, ঠিক তেমনি সামাজিক ও মানবিক কার্যক্রমেও সর্বদা সক্রিয় রয়েছে।”

পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর আহ্বান জানিয়ে বক্তারা বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মুখে হাসি ফোটাতে এবং ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

পিসিসিপি’র নেতৃবৃন্দ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পাহাড়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানান।

আলোচনা সভা শেষে উপস্থিত প্রধান অতিথি ও সংগঠনের নেতৃবৃন্দ ২৫০টি উপকারভোগী পাহাড়ি বাঙালি পরিবারের হাতে চাউল তুলে দেন। ঈদ উপহার পেয়ে অসহায় পরিবারগুলোর ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে।

আরো পড়ুন→থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বত্য চট্টগ্রামে অপহরণ, চাঁদাবাজি ও হত্যা উদ্বেগজনক পর্যায়ে: কাজী মজিব

থানচিতে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

রাঙ্গামাটিতে পুলিশের মাস্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত

পাহাড়ের সশস্ত্র সহিংসতা নিয়ে পিসিএনপি’র উদ্বেগ

থানচিতে ক্যাথলিক রিলিফ সার্ভিসের সহযোগিতায় ২’শত পরিবার পেলো কারিতাসের সহায়তা

মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে বাংলাদেশি যুবক আহত

বান্দরবানে স্বাস্থ্যসেবার সংকট নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো ১০ আগস্ট পর্যন্ত

নাইক্ষ্যংছড়িতে বাদ পড়া শিশুদের হামের টিকা প্রদান

চোরাচালান ও মাদক নির্মূল প্রতিরোধ সমন্বিত ভাবে এগিয়ে আসতে হবে: ইউএনও নাইক্ষ্যংছড়ি

১০

কাপ্তাই হ্রদে ফিরেছে জলরাশি, প্রাণ ফিরে পেয়েছে রাঙামাটির প্রকৃতি

১১

অপরিকল্পিত খোঁড়াখুঁড়ি ও অতিবৃষ্টিতে বেহাল বান্দরবান পৌর এলাকার সড়কগুলো

১২

আলীকদম সদর ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা সোহেল রানা

১৩

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

১৪

বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

১৫

এই প্রথম বান্দরবানে আইয়ুব বাচ্চুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কনসার্ট ১৬ আগস্ট

১৬

প্রথমবারের মতো রাঙ্গামাটি আসছেন সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী

১৭

রাঙ্গামাটিতে মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা করেছে বাবা-মা

১৮

লায়ন্সে ছানি অপারেশন সম্পন্ন করা রোগীদের ফলোআপ ক্যাম্প ৩ আগস্ট

১৯

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

২০
error: Content is protected !!