নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২০, ১২:৩৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬ জন

নাইক্ষ্যংছড়ি বাইশারী-গর্জনিয়া সড়ক যেন মৃত্যুর ফাঁদ: জনসাধারণের চলাচলে চরম দুর্ভোগ

Copy Link

বান্দরবান: পার্বত্য জেলা  নাইক্ষ্যংছড়ি উপজেলার কিছু অংশ ও কক্সবাজার জেলার রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পুরো অংশ নিয়ে অবস্থিত নাইক্ষ্যংছড়ির বাইশারী-গর্জনিয়া সড়কটি।

বর্ষার শুরুতেই আগাম বৃষ্টি ও পাহাড়ী ঢলে সড়কটি যেন মৃত্যুর ফাঁদে পরিনত হয়েছে।দুইটি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম এই গ্রামীণ সড়কটি। এই সড়ক দিয়ে প্রত্যন্তএলাকার দুই ইউনিয়ন বাইশারী ও গর্জনিয়ার লোকজন উপজেলা সদর ও জেলা শহরে যাতায়ত করে থাকেন।

তাছাড়া আরো দুইটি ইউনিয়ন ঈদগড় ও কচ্ছপিয়ার লোকজন যাতায়াত করে থাকেন। কিন্ত সড়কটির করুন দশায় দুর্ভোগের আর শেষ নাই। একবার কোন রকম টমটম গাড়ী এবং সিএনজি করে যাতায়াত করে থাকলে এক সপ্তাহ আর গায়ের ব্যাথা যায়না। আর যদি বৃদ্ধ ও শিশু হয় তাহলে ব্যাথার জন্য ডাক্তার দেখানো ছাড়া আর বিকল্প পথ নাই।

উক্ত সড়ক নিয়ে স্থানীয় লোকজন সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে বেশ করেকবার প্রতিবেদন ছাপনো হয়েছে। তাছাড়া সড়ক মেরামতের জন্য স্থানীয় বিভিন্ন সংগঠন মানববন্ধন ও করেছেন। তার পর ও যেই লাউ সেই কদু। কে শুনে কার কথা ?

উক্ত সড়ক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নুরুল ইসলাম নামের এক ছাত্র বিভিন্ন পত্রিকার চিঠি পত্রের কলামে বেশ কয়েকবার প্রতিবেদন দিয়েছেন। তার পর ও করুন দশার সুরাহা হয়নি।

সরজমিন দেখা যায়, বাইশারী-গর্জনিয়া সড়কটি ৪ টি ইউনিয়নের লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র মাধ্যম। প্রতিদিন উক্ত সড়ক দিয়ে জরুরি কাজ ও বাজার সদাই এবং উৎপাদিত পন্য সামগ্রী বিক্রয়ের জন্য কয়েক হাজার লোকজন যাতায়াত করে থাকেন। সড়কের করুন দশার কারনে কেউ পায়ে হেটে আবার কেউ মালামাল কাঁধে বহন করে বাজারে নিয়ে বিক্রি করে আসতে দুঃখের সীমা থাকেনা। তাছাড়া রাস্তা নষ্ট হওয়ার কারনে বাজারজাত করতে না পারায় অনেক পন্য পচন ধরে যায় বলে জানালেন কৃষক মুহাম্মদ আলী, মোঃ ইসহাক সহ অনেকে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র তরুন কলামিস্ট মোঃ নুরুল ইসলাম জানান, বর্ষা শুরুতেই তাদের কষ্টের সীমা থাকেনা। একদিকে পানি অন্যদিকে সড়কের করুন দশার চিত্র। দীর্ঘ ১৩ বছরেও আনুমানিক ১০ কিঃ মিঃ সড়কটিতে উন্নয়নের ছোয়া লাগেনি। যার ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে স্কুল, কলেজ মাদ্রাসা ও বিশ্ব বিদ্যালয় পড়ুয়া ছাত্র সহ রোগীদের একই দশায় পরিনত হয়েছে। তিনি সড়কটি দ্রুত সংস্কার চান ।

তিনি আরো জানান বর্ষার কারনে ভেংগে যাওয়া খান খন্দক স্থানীয় লোকজন নিয়ে সেচ্ছাশ্রমে বেশ কয়েক দফা মেরামত করেছেন।

স্থানীয় ইউপি সদস্য আবদুল জব্বার জানান বর্ষায় ভেংগে যাওয়া রাস্তার বেশ কয়েকটি স্থান পরিষদের পক্ষ থেকে মেরামত করা হয়েছে।

ইউপি চেয়ারম্যান ছৈয়দ নজরুল ইসলাম জানান, সড়কটির ব্যাপারে মাননীয় সংসদ (এমপি) সাইমুম সরোয়ার কমল মহোদয় নিজেই উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে ২ কিঃমিঃ সড়ক কার্পেটিং দ্বারা উন্নয়ন হয়েছে। বাকী কাজের টেন্ডার এবং ওয়ার্ক অর্ডার ও হয়েছে। বর্ষাজনিত কারনে আপাতত কাজ বন্ধ রয়েছে। দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করা হবে ইনশাআল্লাহ। এলাকাবাসী বাইশারী–গর্জনিয়া সড়কটি দ্রুত মেরামতের দাবী জানান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!