পাহাড়কন্ঠ ডেস্ক
১৯ মে ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬৯৮ জন

বান্দরবানে চাঁদাবাজি অভিযোগে ছাত্রলীগ নেতা হাসান–কে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Copy Link

বান্দরবানের ৪ নং সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসানের বিরুদ্ধে চাঁদাবাজি, সাধারণ মানুষকে হয়রানি এবং সাংবাদিক পরিচয়ে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বর্তমানে অভিযুক্ত হাসান পুলিশ হেফাজতে রয়েছে। 

জানাযায়, “আটক মোঃ হাসান আওয়ামী সরকারের পতনের পর পিঠ বাঁচাতে বনে যায় সাংবাদিক। নিজেকে দৈনিক ‘প্রতিদিনের কাগজ’ পত্রিকার বান্দরবান জেলা প্রতিনিধি দাবি করে দীর্ঘদিন ধরে এলাকায় নানা অপকর্ম চালিয়ে আসছিল।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি,হুমকি, পাহাড় কাটা, জনপ্রতিনিধিদের টার্গেট করে মব সৃষ্টি করে সামাজিক ভাবে হয়রানী। হাসান নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করতো। কেউ চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশের ভয় দেখাতো।

জানাযায়, “আওয়ামী লীগ সরকারের আমলে সুয়ালক ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদের প্রভাব খাটিয়ে সে অনেকের ওপর অত্যাচার ও চাঁদাবাজি চালায়। রাজনৈতিক পটপরিবর্তনের পরও তার অপকর্ম থামেনি; বরং নতুন করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করা শুরু করে। হাসানের বিরুদ্ধে পাহাড় কাটা, নদী বা ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন এবং সরকারি ও ব্যক্তিমালিকানাধীন বনের গাছ কাটার মতো একাধিক গুরুতর অভিযোগ রয়েছে। স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে দাবি করেন তার বিরুদ্ধে একাধিক গুরতর অভিযোগ থাকলেও পুলিশ–প্রশাসন তেমন কোনো ব্যবস্থা নেইনি। পরে তার অত্যাচারে অতিষ্ট হয়ে স্থানীয়রা তাকে গণপিটুনি দিয়ে পুলিশে দেয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, হাসানের ক্রমাগত অত্যাচার, চাঁদাবাজি ও হুমকির কারণে সুয়ালক ইউনিয়নের সাধারণ মানুষের মাঝে দীর্ঘদিন ধরে তীব্র ক্ষোভ বিরাজ করছিল। এরই জের ধরে আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে বান্দরবান ট্রাফিক মোড় এলাকায় অতিষ্ঠ জনতা একত্রিত হয়ে তাকে ধরে গণপিটুনি দেয়। পরে উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে তাকে থানা পুলিশের হেফাজতে সোপর্দ করা হয়।

পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, হাসানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং এলাকার পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

আরো পড়ুন→নিজের খোঁজে………

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

অনিয়মের তদন্ত প্রতিবেদনে নাম তবু গুরুত্বপূর্ণ পদে বহাল ইইডির বঙ্গবন্ধু প্রকৌশল পরিষদের সাবেক নেতা

৮ বছরেও চালু না হওয়া জয়িতা ভবন সংস্কারে দের কোটি টাকা বরাদ্দ

১০

বান্দরবানে আগামী শনিবার বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

১১

নাইক্ষ্যংছড়িতে এমপি সাচিং প্রু জেরী, অনুদান প্রদান ও বৃক্ষরোপণ

১২

পার্বত্য চট্টগ্রামে ছয় মাসে ৫৭টি মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জেএসএসের

১৩

বান্দরবানে অনূর্ধ্ব-১৫ এর খেলোয়াড়দের অ্যাথলেটিক্স প্রশিক্ষণ সম্পন্ন

১৪

বান্দরবানে ৪ জুলাইয়ের চক্ষু চিকিৎসা ক্যাম্প সফল করতে রেইছায় প্রস্তুতি সভা

১৫

রোয়াংছড়িতে ডেঙ্গু বিস্তার রোধে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

১৬

বান্দরবান সদরের ফ্রি চক্ষু শিবির আয়োজন আয়োজন ঘিরে কুহালং ইউপির প্রস্তুতি সম্পন্ন

১৭

উন্নয়ন বোর্ডের দুই কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি ও চাষিদের হয়রানির অভিযোগ

১৮

৪ জুলাইয়ের বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির ঘিরে জামছড়িতে প্রস্তুতি সভা

১৯

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

২০
error: Content is protected !!