নিজস্ব প্রতিবেদক
১৭ মে ২০২৬, ৪:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২১৯ জন

বান্দরবানে ভোররাতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

Copy Link

রোববার (১৭ মে) ভোর রাত পৌনে চারটার দিকে জেলার রোয়াংছড়ি ও সদর উপজেলার সীমান্তবর্তী জামছড়ি ইউনিয়নের বাঘমারা বাজারের একটি দোকান থেকে আগুন আগুনের সূত্রপাত হয়। আগুনে বাজারের প্রায় ৪৮টি দোকান ও বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে স্থানীয় সূত্র থেকে।

স্থানীয়রা জানান, বাজারের মাঝের সারির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর বাতাসে আগুন দ্রুত বাজারের পশ্চিম পাশের দোকানপাট ও বসতঘরে ছড়িয়ে পড়ে।

বাজার এলাকার বাসিন্দা ও জামছড়ি ইউনিয়ন পরিষদের সদস্য খুশি কুমার তঞ্চঙ্গ্যা বলেন, বাজারের ছোট ছোট দোকানে রাতে কেউ থাকেন না। এ কারণে আগুন লাগার পরও শুরুতে কেউ জানতে পারেননি। পরে আগুনের খবর ছড়িয়ে পড়লে দোকানিরা ছুটে আসেন। ততক্ষণে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।

জামছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ক্যচিংশৈ মারমা বলেন, প্রাথমিকভাবে প্রায় ৪৮টি দোকান ও বসতঘর পুড়ে যাওয়ার তথ্য পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বেশির ভাগই ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় তাঁরা মালামাল সরিয়ে নেওয়ার সুযোগ পাননি।

জানতে চাইলে বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. ইকবাল হাসান বলেন, একটি দোকানের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধকোটি টাকা হতে পারে।

আরো পড়ুন→আরণ্যক এর আত্মকথা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকৌশলী নন, তবুও প্রকল্পের পিডি নজরুল ইসলাম: আইএমইডি প্রতিবেদনে বেরিয়ে এলো একাধিক অনিয়ম

মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে: চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি

মাদক মামলার আসামিদের জামিন নিয়ে এমপি দীপেন দেওয়ানের কঠোর বার্তা

রোয়াংছড়ির কৃতিসন্তান মাওসেতুং আজ জেলা পরিষদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন

ছাত্রদল, পরে বিএনপি থেকে বান্দরবান জেলা পরিষদ সদস্য জসিম উদ্দীন তুষার

নাইক্ষ্যংছড়িতে ২১৫ পিস ইয়াবা ও গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছ পুলিশ

সাবেক জেলা পরিষদ সদস্য থেকে আবারও পরিষদে লুসাই মং

দেশের প্রকৃত মালিক জনগণ, সরকার জনগণের সেবক: প্রতিমন্ত্রী মীর হেলাল

সদর উপজেলা বিএনপি নেতা চনু মং এখন বান্দরবান জেলা পরিষদের সদস্য

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বাঁশ কাটতে গিয়ে প্রাণ গেল সাইফুলের, দুই পা বিচ্ছিন্ন

১০

রাঙ্গামাটি গোল্ড কাপ ফাইনালে লড়াই হবে চন্দ্রঘোনা বনাম রিজার্ভ বাজার

১১

বান্দরবান জেলা পরিষদের নবনিযুক্ত চেয়ারম্যান মাম্যাচিং–কে গণসংবর্ধনা

১২

পার্বত্য জেলা পরিষদের অনিয়ম-দুর্নীতির বিচার তদন্তের মাধ্যমে করা হবে: প্রতিমন্ত্রী মীর হেলাল

১৩

জেলা পরিষদ গঠনে আমার মতামত নেওয়া হয়নি: এমপি দীপেন দেওয়ান

১৪

নাইক্ষ্যংছড়িতে ১০ হাজার ইয়াবা উদ্ধার, পালাল চোরাকারবারি

১৫

দায়িত্ব শেষ, মানবিক পথচলা নয়, পাহাড়ের বুকে হাবীব আজমের মানবিক অধ্যায়

১৬

বান্দরবানে মোবাইল ব্যবহার নিয়ে দ্বন্দ্ব, দায়ের কোপে যুবকের শরীর থেকে মাথা বিচ্ছিন্ন

১৭

লামায় নদী-খাল-ছড়া থেকে বালু উত্তোলনের মহোৎসব

১৮

রাজপরিবার থেকে মন্ত্রিসভায় সাচিং প্রু জেরী

১৯

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য হলেন জসিম উদ্দিন তুষার

২০
error: Content is protected !!