পাহাড়কন্ঠ ডেস্ক
১৭ মে ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৩১ জন

রাঙ্গামাটিতে চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় ঢাকায় পিসিপির বিক্ষোভ

Copy Link

ঢাকার শাহবাগে চাকমা এক প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের ঘটনায় জড়িত অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (পিসিপি), ঢাকা মহানগর শাখা।

শনিবার (১৬ মে) বিকেল সাড়ে ৩টায় শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন পিসিপি ঢাকা মহানগর শাখার সভাপতি কনেজ চাকমা। সমাবেশ সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক পায়া ম্রো।

সমাবেশে বক্তব্য দেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অনন্ত তঞ্চঙ্গ্যা, বম স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি লালরিথাং বম, হিল উইমেন্স ফেডারেশন ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক রিয়া চাকমা, পিসিপি ঢাকা মহানগর শাখার সহ-সভাপতি অভি চাকমা এবং পিসিপি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সাধারণ সম্পাদক পাতলাই ম্রো।

বক্তারা অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে আদিবাসী নারী ও শিশুদের ওপর নির্যাতনের ঘটনা বেড়ে চললেও অধিকাংশ ক্ষেত্রে সুষ্ঠু বিচার নিশ্চিত করা হচ্ছে না। তারা রাঙ্গামাটি সদর উপজেলার ৫নং বন্দুকভাঙা ইউনিয়নে প্রতিবন্ধী চাকমা কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্ত মো. সাইফুলের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দীপায়ন খীসা বলেন, পাহাড়ে ধর্ষণের ঘটনায় অভিযুক্তরা গ্রেফতার হলেও পরবর্তীতে অনেকেই জামিনে বের হয়ে পুনরায় প্রকাশ্যে ঘুরে বেড়ায়, যা বিচারহীনতার সংস্কৃতিকে উৎসাহিত করছে। তিনি পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের প্রক্রিয়া জোরদার করতে সরকারকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

অনন্ত তঞ্চঙ্গ্যা বলেন, দেশে সরকার পরিবর্তন হলেও বিচারহীনতার সংস্কৃতি এখনো বহাল রয়েছে। তিনি আদিবাসীদের বিরুদ্ধে দমন-পীড়ন ও বিভিন্ন ঘটনার বিচারহীনতার সমালোচনা করেন।

রিয়া চাকমা বলেন, পাহাড় ও সমতলে আদিবাসীদের ওপর সংঘটিত নিপীড়নের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে বান্দরবানে হামে আক্রান্ত শিশুদের চিকিৎসায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

লালরিথাং বম বলেন, পার্বত্য চট্টগ্রামে জুম্ম নারীরা প্রায়ই সহিংসতার শিকার হলেও প্রশাসন কার্যকর বিচার নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে। তিনি বম সম্প্রদায়ের আটক ব্যক্তিদের মুক্তির দাবিও জানান।

সভাপতির বক্তব্যে কনেজ চাকমা বলেন, স্বাধীনতার পর থেকে আদিবাসীদের ওপর সংঘটিত বহু ঘটনার সুষ্ঠু বিচার হয়নি। পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন ছাড়া জুম্ম জনগণের অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশ শেষে শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি টিএসসির রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১০

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১২

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৩

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৪

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৫

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৬

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৭

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৮

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

২০
error: Content is protected !!