পাহাড়কন্ঠ ডেস্ক
১৫ মে ২০২৬, ১১:১৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৫২ জন

৫৭ হাজার ছাড়াল বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা, ফিরতি ফ্লাইট শুরু ৩০ মে

Copy Link

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত ৫৭ হাজার ৫২৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। শুক্রবার (১৫ মে) হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এখন পর্যন্ত মোট ১৪৮টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরব পৌঁছেছেন।

এর মধ্যে: বিমান বাংলাদেশ এয়ারলাইন্স: ৭৩টি ফ্লাইটে ২৮ হাজার ৮৩৪ জন। সৌদি এয়ারলাইন্স: ৫৩টি ফ্লাইটে ২০ হাজার ২৩৬ জন। ফ্লাইনাস এয়ারলাইন্স: ২২টি ফ্লাইটে ৮ হাজার ৪৫৬ জন। বাকি হজযাত্রীরা নির্ধারিত সময়ের মধ্যে ধাপে ধাপে সৌদি আরবে পৌঁছাবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এ বছর মোট ৬৬০টি এজেন্সি হজ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে। মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন পবিত্র হজ পালন করবেন।

উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রাতে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বছরের প্রথম হজ ফ্লাইট ঢাকা ত্যাগ করে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

হজ পালন শেষে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ৩০ মে। সৌদি আরব থেকে ঢাকাগামী শেষ ফিরতি ফ্লাইটটি রওনা হবে আগামী ৩০ জুন।

আরো পড়ুন→আলীকদমে নববধূর রহস্যজনক মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

লামায় শিশু আরাফাত হত্যার ১১ মাস পর প্রধান আসামি গ্রেফতার

১০

নাইক্ষ্যংছড়িতে তহজিংডং ও হেলেন কেলার ইন্টারন্যাশনালের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

১১

বিশ্ব হাতি দিবসে টংকাবতীতে র‌্যালি, আলোচনা সভা ও ক্ষতিগ্রস্তদের সহায়তা

১২

বিজিবির বিশেষ অপারেশনের পাশাপাশি শিক্ষা, জনকল্যাণ ও মানবিক উদ্যোগ

১৩

নাইক্ষ্যংছড়িতে অটোরিক্সা থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করলো বিজিবি

১৪

রাঙ্গামাটির সাংবাদিক সৈকত রঞ্জন চৌধুরীকে সাদা পোশাকে তুলে নেওয়ার অভিযোগ

১৫

বান্দরবানের শিক্ষা-স্বাস্থ্য সংকট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

১৬

এসএসসি ফলাফলে ফারুক কোচিং হোম–এর বাজিমাত

১৭

লামায় মামলার ভয় দেখিয়ে বন কর্মকর্তা ও ব্যবসায়ীদের থেকে টাকা আদায়ের অভিযোগ

১৮

রোয়াংছড়িতে ১৮ হাজার চারা বিতরণ করেছে জেলা কাঠ ব্যবসায়ী সমিতি

১৯

আন্তর্জাতিক আদিবাসী দিবসে সাংবিধানিক স্বীকৃতি ও শান্তি চুক্তি বাস্তবায়নের দাবি

২০
error: Content is protected !!