সুফল চাকমা
১৪ মে ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২৮২ জন

বিদ্যালয়ের শিক্ষকদের বেতন জোগান দিতে প্রধান শিক্ষক নিজেই বোট চালক

Copy Link
[ppsp_buttons show="print,live_tv,picture,copy"]

সুফল চাকমাঃ দুর্গম পাহাড় বেষ্টিত থানচি উপজেলার প্রত্যন্ত এলাকার তিন্দু ইউনিয়নে প্রতিষ্টিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি টিকিয়ে রাখতে ব্যতিক্রমী উদ্যােগ নিয়েছেন শিক্ষাপ্রতিষ্টানটির প্রধান শিক্ষক। বিদ্যালয়ের শিক্ষকদের সামান্য বেতন জোগাতে নিজেই ইঞ্জিন চালিত বোটের চালক হয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করছেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন।

জানা গেছে জেলা সদর থেকে প্রায় ৮৮ কিলোমিটার এবং উপজেলা সদর থেকে প্রায় ৮ কিলোমিটার দুরে অবস্থিত তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি ২০২০ সালে এলাকার কিছু শিক্ষাঅনুরাগীর প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। একই বছর প্রধান শিক্ষক হিসেবে যোগদেন বামং খিয়াং মিংলেন। তিনি কক্সবাজার সিটি কলেজ থেকে ২০১৮ সালে এমবিএ এবং পরে কক্সবাজার টিচার্স ট্রেইনিং কলেজ থেকে বিএড সম্পন্ন করেন।

শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা নেয়ার দায়িত্ব পালন করেন তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

বর্তমানে বিদ্যালয়টিতে ৬জন শিক্ষক অল্পবেতনে নিয়মিত পাঠদান করছেন। নিয়োগ বিজ্ঞপ্তি ও পরীক্ষার মাধ্যমে ৮জন শিক্ষক ও ৫জন কর্মচারী নিয়োগের সুযোগ থাকলেও আর্থিক সংকটের কারনে ২জন শিক্ষক নন-পেমেন্ট ভিত্তিতে রাখা হয়েছে। পর্যায়ক্রমে তাদেরও বিদ্যালয়ের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন জানান বিদ্যালয়ের অধিকাংশ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান হওয়ায় নিয়মিত বেতন আদায় সম্ভব হয় না। ফলে শিক্ষকদের বেতনভাতা দেওয়া প্রতিষ্টার পর থেকেই বড় চ্যালেঞ্জ। এ অবস্থায় থানচি উপজেলা প্রশাসনের দেওয়া একটি ইঞ্জিন চালিত বোট দিয়ে প্রতি শুক্রবার, শনিবার ও সরকারী ছুটির দিনে থানচি থেকে তিন্দু বড় পাথর,রেমাক্রী ফলস রুটে পর্যটক ও যাত্রী পরিবহন করেন তিনি।

তিনি বলেন, অন্য চালক রাখলে আলাদা মজুরি দিতে হয়, চালক অনেক সময় আয়ের টাকা গোপন রাখে। সেজন্য তিনি নিজেই চালক হলে সেই টাকাটা বাঁচে, যা শিক্ষতদের সামান্য বেতন হিসেবে দিতে পারেন।

গত মার্চ থেকে এপ্রিল পর্যন্ত এই বোট দিয়ে পর্যটক ও যাত্রী পরিবহন করে ৪৯হাজার ১০০টাকা আয় হয়েছে। এরমধ্যে ৩০হাজার টাকা শিক্ষকদের বেতন-ভাতা হিসেবে দেওয়া হয়েছে বলে জানান তিনি। শুধু শিক্ষকদের বেতন জোগানই নয়,শিক্ষার্থীদের বিদ্যালয়ে আনা-নেওয়া এবং সাঙ্গু নদী পারাপারেও নিজেই দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক।

বর্তমানে বিদ্যালয়টিতে ৬ষ্ট থেকে ৯মশ্রেরীনপর্যন্ত ৫৬জন শিক্ষার্থী রয়েছে। চলতি বছর ৯ম শ্রেনী চালু করা হয়েছে। তবে হোস্টেলে খাবার যোগান দেওয়া গেলে শিক্ষার্থী সংখ্যা আরও বাড়বে বলে জানান তিনি। বিদ্যালয়টি ২০২১সালে স্থাপনের অনুমোদন পায় এবং ২০২৩সালে নিম্ন মাধ্যমিক পর্যায়ে পাঠদানের স্বীকৃতি লাভ করে। প্রতিষ্টানটির EIIN নম্বর ১৩৯৭৪৭। ইতিমধ্যে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কর্তৃপক্ষ বিদ্যালয়টি পরিদর্শন করে পাঠদানের অনুমতি দিয়েছে। বিদ্যালয়টি টিকিয়ে রাখতে সরকারি-বেসরকারি পর্যায়ে সবার সহযোগিতা কামনা করেছেন প্রধান শিক্ষক বামং খিয়াং।

তিন্দু নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাওয়াই ম্রো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক হয়েও তাঁর মধ্যে কোন অহংকার নেই। বরং তিনি নিজেই ইঞ্জিন চালিত বোট চালিয়ে যা আয় করেন এবং সেই আয়ের অর্থ বিদ্যালয়ের সকল শিক্ষকের মধ্যে সমানভাবে বন্টন করে দেন। তিনি আরো বলেন এই সামান্য অর্থ দিয়েই আমরা কোনরকমে সংসার পরিচালনা করছি এবং শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এজন্য আমরা প্রধান শিক্ষকের প্রতি কৃতজ্ঞ।

অন্যদিকে, তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী মেওয়াই মারমা জানায় আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমাদের জন্য অনেক কষ্ট করছেন। তিনি সবসময় বিদ্যালয় ও শিক্ষার্থীদের কথা ভাবেন। এজন্য আমরা তাঁর কাছে কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের বক্তব্য স্পষ্ট, প্রধান শিক্ষক শুধু প্রশাসনিক দায়িত্বেই সীমাবদ্ধ নন,বরং শিক্ষক পাশে দাড়িয়ে এবং শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে নিজেকে এক অনন্য উদাহারণ হিসেবে গড়ে তুলেছেন।

তিন্দু ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্টাতা সভাপতি মংপ্রু অং মারমা বলেন, তিনি চেয়ারম্যান থাকাকালে ইউনিয়নের টোল-টেক্সের অর্থ বিদ্যালয় তহবিলে দিয়ে শিক্ষকদের বেতন দেওয়া হতো। বর্তমানে উপজেলা প্রশাসনের দেওয়া বোটে আয় থেকেই বিদ্যালয়টি কোনমতে চলমান রয়েছে বলে জানান তিনি।

শিক্ষকদের জোগাতে নিজেই পর্যটক ও যাত্রী পরিবহন করেন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বামং খিয়াং মিংলেন

থানচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াই হ্লা মং মারমা বলেন, দুর্গম এলাকায় প্রতিটি ইউনিয়নে একটি করে উচ্চবিদ্যালয় থাকা উচিত বিবেচনায় বিদ্যালয়টি প্রতিষ্ঠায় ভূমিকা রাখা হয়েছিল। এখন তেমন ভুমিকা রাখতে পারছেন না বলে জানান তিনি।

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন “দুর্গম এলাকার শিক্ষার্থীদের অধিকাংশই দরিদ্র হওয়ায় বিদ্যালয়ের নিয়মিত আয় নেই। তাই টেকসই সমাধান হিসেবে তিন্দু ও রেমাক্রি এলাকায় দুটি বিদ্যালয়কে দুটি ইঞ্জিন চালিত বোট দেওয়া হয়েছিল, যাতে পর্যটক পরিবহন করে যা আয় হয় তা দিয়ে শিক্ষকদের নূন্যতম বেতন দেওয়া যায়। সামনে আরও একটি বোট প্রদান করার চিন্তাভাবনা রয়েছে এবং বিদ্যালয়টি টিকিয়ে রাখতে উপজেলা প্রশাসন থেকে সর্বোচ্চ চেষ্টা থাকবে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, বিদ্যালয়ের ছাত্রাবাস সংস্কার করা হয়েছে এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এর মাধ্যমে ভবন নির্মাণ কাজ চলমান রয়েছে। পাশাপাশি বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকেও সহযোগিতা দেওয়া হচ্ছে। বিদ্যালয়টি টিকিয়ে রাখতে উপজেলা পরিষদ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পুলিশের বিশেষ অভিযানে একনলা বন্দুক উদ্ধার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে টংকাবর্তীতে প্রস্তুতি সভা

দুই যুগ ধরে একই নেতৃত্বে রুমা প্রেসক্লাব, গণতান্ত্রিক চর্চা নিয়ে সাংবাদিকদের ক্ষোভ

থানচিতে কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সচেতনতামূলক অধিবেশন

১১ বিজিবির বিশেষ অভিযানে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

নাইক্ষ্যংছড়িতে জামায়াতে ইসলামীর দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত

প্রতারণার অভিযোগে আলীকদম উপজেলা যুবদলের আহ্বায়ক বহিষ্কার

বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে রাজবিলায় প্রস্তুতি সভা

সমাজ রক্ষায় মাদককে ‘না’ বলার আহ্বাননে বান্দরবানে মানববন্ধন

পার্বত্য মন্ত্রণালয়ে আদিবাসী পূর্ণমন্ত্রী নিয়োগের দাবিতে বিশিষ্ট ৩২ নাগরিকের বিবৃতি

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

১০

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

১১

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

১২

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

১৩

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

১৪

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

১৫

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

১৬

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

১৭

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

১৮

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১৯

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

২০
error: Content is protected !!