মোহাম্মদ শাকিব হোসেন
১১ মে ২০২৬, ১১:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪০৬ জন

রাঙ্গামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাবের আত্মপ্রকাশ

Copy Link

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ রাঙ্গামাটি সরকারি কলেজের শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, নেতৃত্বগুণ তৈরি এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করলো ‘রাঙামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাব’।

আজ সোমবার (১১ মে) কলেজ প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশে ক্লাবের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্লাবের যাত্রার শুভ সূচনা করেন রাঙামাটি সরকারি কলেজের মাননীয় অধ্যক্ষ ও ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর নাসিমুল হক।

 এছাড়াও বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন, ‘জনাব মনোয়ার কবীর উপাধ্যক্ষ ও ক্লাবের পৃষ্ঠপোষক। জনাব অনির্বাণ বড়ুয়া: শিক্ষক পরিষদ সম্পাদক ও ক্লাবের উপদেষ্টা। জনাব আকরামুল হক: বিভাগীয় প্রধান (তথ্য প্রযুক্তি বিভাগ) ও ক্লাবের উপদেষ্টা। জনাব আসিফ আরাফাত: প্রভাষক (হিসাববিজ্ঞান বিভাগ) ও ক্লাবের উপদেষ্টা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, আমন্ত্রিত শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি পুরো আয়োজনকে এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত করে।

পাঁচ শতাধিক সাধারণ সদস্য এবং প্রধান পৃষ্ঠপোষক কর্তৃক ঘোষিত প্রতিনিধিদের নিয়ে আজ থেকে এই ক্লাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। ক্লাবটির মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সফট স্কিল, ক্যারিয়ার কাউন্সিলিং এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে কর্মমুখী দক্ষতা অর্জনে সহায়তা করা।

উদ্বোধনী বক্তব্যে অধ্যক্ষ মহোদয় বলেন, “শিক্ষার্থীদের কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তুলতে হবে। এই ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের সেই সুযোগ তৈরি করে দেবে।”

‘স্বপ্ন, দক্ষতা ও নেতৃত্ব গঠন’—এই মূলমন্ত্রকে সামনে রেখে রাঙামাটি সরকারি কলেজ ক্যারিয়ার ক্লাব তার পথচলায় সংশ্লিষ্ট সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছে।

আরো পড়ুন→শিক্ষা খাতের উন্নয়নে সরকার বদ্ধপরিকর: বান্দরবান সফরে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে পিসিসিপির শিক্ষা উপকরণ বিতরণ

নাইক্ষ্যংছড়ি সফরে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু

রাঙামাটি লেক ভিউ গার্ডেনের সৌন্দর্য বিনষ্টের অভিযোগ

পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি নির্বাচন সম্পন্ন

থানচিতে হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি বাড়াচ্ছে দুর্ঘটনার শঙ্কা

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণে যুবক আহত

বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প “সুস্থ চোখ, সুন্দর জীবন”

নাইক্ষ্যংছড়িতে গহীন জঙ্গল থেকে মানব কঙ্কাল উদ্ধার

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞার বিজ্ঞপ্তিটি ভিত্তিহীন: জেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না হওয়ায় ভুমিবেদখল ও হামলার ঘটনা বাড়ছে

১০

নাইক্ষ্যংছড়ি থানা পরিদর্শনে এডিশনাল ডিআইজি মো: নাজমুল হক

১১

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ৩ কোটি ২ লক্ষ টাকার ইয়াবা উদ্ধার

১২

পার্বত্য অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ৪ এমপির যৌথ কি চিঠি

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উপ–সহকারী প্রকৌশলী মেহেদীর গাফিলতিতে কাজে হয় অনিয়ম

১৪

জনপদের নীরব সেবক–কে এস মং

১৫

থানচিতে বিজিবির হাম-রুবেলা প্রতিরোধমূলক টিকাদান ও মেডিকেল ক্যাম্পেইন

১৬

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

১৭

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

১৮

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

১৯

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

২০
error: Content is protected !!