নজরুল ইসলাম, আরাফাত খাঁনঃ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি বলেছেন, বর্তমান সরকার সারা দেশে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে এবং গুণগত পরিবর্তনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিটি শিশুর মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সোমবার (১১ মে ২০২৬) বান্দরবান জেলায় সরকারি সফরে টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, “বর্গা শিক্ষকদের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের উপস্থিতি নিশ্চিত করতে দ্রুত বায়োমেট্রিক আধুনিক উপস্থিতি ব্যবস্থা চালু করা হবে বলে জানান তিনি।
জানাযায়, “সকালে প্রতিমন্ত্রী সরকারি সফরে বান্দরবানের লামা উপজেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন, লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহজাহান কামাল এবং উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাসিস বিশ্বাস। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও সুধীজন উপস্থিত ছিলেন।
সফরকালে প্রতিমন্ত্রী নুনারবিল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ উপজেলার বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার মান এবং চলমান শিক্ষা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
লামার কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী বান্দরবান জেলা সদরে এসে পৌঁছান এইসময় তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মারমা। এসময় জেলা প্রশাসক সানিউল ফেরদৌসসহ জেলার উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে তিনি সদর উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত টিচার্স ট্রেনিং ইন্সটিটিউট (পিটিআই) পরিদর্শন করেন। ট্রেনিং সেন্টারের হলরুমে প্রাথমিক শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সাথে মতবিনিময় করেন।
শিক্ষা সংশ্লিষ্টদের মতে, প্রতিমন্ত্রীর এই সফরের ফলে বান্দরবানের দুর্গম ও পার্বত্য এলাকার শিক্ষা খাতে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত নিরসন হবে।
আরো পড়ুন→লামার সাঙ্গু অনাথ সংঘে ২৪ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে
No tags found for this post.
মন্তব্য করুন