নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবান জেলার রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের ডলুছড়া উপর পাড়া নিবাসী নিশিমোহন চাকমার মাতা শ্রদ্ধেয় শন সূচী চাকমা’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।
রবিবার (১০ মে) বিকেলে প্রয়াতের নিজ বাসভবনে উপস্থিত হয়ে মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন তিনি। এসময় কে এস মং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তিনি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি ও পারলৌকিক সদগতি কামনা করেন।
শোক প্রকাশকালে কে এস মং-এর সাথে আরও উপস্থিত ছিলেন, “নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা। সাবেক চেয়ারম্যান অং থোয়াই চিং মারমা। বাংলাদেশ আদিবাসী ফোরাম, বান্দরবান জেলা শাখার দপ্তর সম্পাদক উচসিং মারমা, বিশিষ্ট ব্যক্তি প্রকৃতি বড়ুয়া, সাংবাদিক বাবুল খাঁন প্রমুখ
এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সর্বস্তরের জনসাধারণ এসময় উপস্থিত ছিলেন। উল্লেখ্য, শন সূচী চাকমার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবার যেন এই কঠিন সময় কাটিয়ে উঠতে পারে, সেজন্য উপস্থিত সকলে প্রার্থনা করেন।
আরো পড়ুন→সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা