1. soccergames24@gmail.com : babul khan : babul khan
  2. paharkantho2024@gmail.com : Sm Nasim : Sm Nasim
  3. 1234567889@gmail.com : Khaled Mahabub Khan Arafat : Khaled Mahabub Khan Arafat
  4. shebabslinfg@gmail.com : Babul Khan : Babul Khan
  5. mhkbkhan@gmail.com : Mahabub Hassan Khan : Mahabub Hassan Khan
সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা - paharkantho
রবিবার, ১০ মে ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ঘুষ দাবির অভিযোগে অভিযুক্ত এডিসি–কে বান্দরবানে বদলি নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী বান্দরবান জেলা ছাত্রদলের কমিটি ঘোষণা, আহ্বায়ক জিকু সদস্য সচিব শহিদ এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা প্রধানমন্ত্রীর, ৮০ শতাংশই নারী কাপ্তাই হ্রদের পানি কমায় জলবিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ দেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ বান্দরবানে, নাম ঘোষণা আগামী মাসে ঘুষের চাকায় ঘুরছে বান্দরবান সদর রেঞ্জের কার্যক্রম, নেপথ্যে রেঞ্জার সাইফুল বান্দরবানের নতুন জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস পাহাড় কণ্ঠে সংবাদ প্রকাশের পর সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহ করছে পাহাড়ীকা ফিলিং স্টেশন বান্দরবানে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস পালিত
বিজ্ঞপ্তি
paharkantho.com আপনাকে স্বাগতম 🤗...

সেবার অঙ্গীকার নিয়ে এমপি হয়ে ঘরে ফিরলেন মাধবী মার্মা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ রবিবার, ১০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকায় ফিরেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। এ সময় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনার মাধ্যমে বরণ করে নেন।

নিজ এলাকায় পৌঁছালে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে শুভেচ্ছা জানান এবং তার নেতৃত্বে পার্বত্য অঞ্চলের উন্নয়নের প্রত্যাশা ব্যক্ত করেন।

উষ্ণ অভ্যর্থনায় সাড়া দিয়ে নবনির্বাচিত এই নারী সংসদ সদস্য বলেন, পার্বত্য অঞ্চলের মানুষের জন্য কাজ করার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় অর্জন। তিনি দল, মত, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

মাধবী মার্মা বলেন, বিশেষ করে নারীদের নিয়ে কাজ করতে পারলে তিনি নিজেকে আরও বেশি সফল মনে করবেন। কারণ দীর্ঘদিন ধরেই তিনি নারী অধিকার ও নারীর উন্নয়ন নিয়ে কাজ করে আসছেন। ফলে এ খাতে কাজ করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন বলেও জানান।

তিনি আরও বলেন, সরকার ও বেসরকারি পর্যায়ে নারী ও শিশুদের জন্য যেসব কার্যক্রম পরিচালিত হচ্ছে, সেগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তা তিনি পর্যবেক্ষণ করবেন। যেসব কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সেগুলো কীভাবে আরও গতিশীল ও কার্যকর করা যায়, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।

এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, নারী নেত্রী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন

এই ক্যাটাগরির আর নিউজ
© All rights reserved ©paharkantho.com-২০১৭-২০২৫
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: JPHOSTBD
jp-354c8c03daee477a362a