নিজস্ব প্রতিবেদক
৯ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২৩ জন

দুটি স্কুল ও বৌদ্ধ বিহারের জন্যে আর্থিক সহায়তা দিলেন আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

Copy Link

বান্দরবানের দুটি শিক্ষা প্রতিষ্ঠান ও একটি বৌদ্ধ বিহারের উন্নয়নমূলক কার্যক্রমে মোট ১ লাখ ৩২ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

আজ শনিবার (০৯ মে) সন্ধ্যায় তার পৌর সদরের মধ্যম পারার বাসভবনের সভা কক্ষে  সহায়তার অংশ হিসেবে বান্দরবান সদর উপজেলার কুহালং ইউপির আইডিয়াল স্কুলের অবকাঠামোগত ও শিক্ষা উন্নয়ন কার্যক্রমের জন্য নগদ ৭০ হাজার টাকা প্রতিষ্ঠানটির শিক্ষকদের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া সদর ইউনিয়নের বিশুদ্ধানন্দ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পাঠদান পরিবেশ আরও উন্নত করতে আসবাবপত্র ক্রয়ের জন্য প্রদান করা হয় ১৮ হাজার টাকা।

অন্যদিকে, পূর্ব তংপ্রু মার্মাপাড়া বৌদ্ধ বিহারের চেরাংঘরের ছাউনি নির্মাণ ও সংস্কার কাজে সহায়তা হিসেবে নগদ ৪৪ হাজার টাকা প্রদান করা হয়।

এসময় কে এস মং বলেন, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সবসময় সাধারণ মানুষের পাশে থেকে শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একটি শিক্ষিত ও মানবিক সমাজ গঠনে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক সহায়তা অব্যাহত থাকবে এবং এলাকার মানুষের যেকোনো সমস্যা ও প্রয়োজনে তিনি পাশে থেকে সহযোগিতা করবেন। একইসঙ্গে তিনি সকলকে সমাজ ও এলাকার উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

স্থানীয়রা আঞ্চলিক পরিষদের এ উদ্যোগকে প্রশংসা করে বলেন, দুর্গম এলাকার শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে এ ধরনের সহযোগিতা ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো বিজিবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!