Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. আলীকদম
  9. ইতিহাস ও গল্প
  10. উৎসব

নাইক্ষ্যংছড়িতে জলাবদ্ধতা নিরসনে খাল খনন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সাচিং প্রু জেরী

Link Copied!

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ প্রতি বর্ষায় পাহাড়ি ঢল ও দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় দুর্ভোগে থাকা বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবশেষে স্বস্তির উদ্যোগ নেওয়া হয়েছে। ২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে, যা স্থানীয়দের কাছে ‘জীবন বাঁচানোর প্রকল্প’ হিসেবে বিবেচিত হচ্ছে।

সোমবার (৪ মে) সকাল আনুমানিক ১১টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর এলাকায় আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাঁচিং প্রু জেরী এমপি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) প্রকল্পের আওতায় বাস্তবায়িত এই উদ্যোগের মাধ্যমে নাইক্ষ্যংছড়ি সদর খালের আড়াই কিলোমিটার এবং সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি খালের আড়াই কিলোমিটারসহ মোট ৫ কিলোমিটার খাল খনন করা হবে।

প্রকল্প সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অপরিকল্পিত ভরাট ও অবহেলার কারণে খালগুলো প্রায় মৃতপ্রায় হয়ে পড়েছিল। ফলে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হতো ভয়াবহ জলাবদ্ধতা। প্রাথমিকভাবে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে ২৫৯ জন শ্রমিকের মাধ্যমে কাজ শুরু হবে। পরে দ্রুত কাজ শেষ করতে ব্যবহার করা হবে এক্সকাভেটরসহ আধুনিক যন্ত্রপাতি।

উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাঁচিং প্রু জেরি বলেন, নাইক্ষ্যংছড়ির মানুষের দীর্ঘদিনের কষ্ট লাঘবের জন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে। খালগুলো সচল হলে পানি নিষ্কাশনের স্বাভাবিক প্রবাহ ফিরে আসবে এবং জলাবদ্ধতার সমস্যা অনেকাংশে কমে যাবে। এটি শুধু একটি প্রকল্প নয়, এটি এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের একটি বড় পদক্ষেপ।

খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে নাইক্ষ্যংছড়ি উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য রাজপুত্র সাঁচিং প্রু জেরি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাচৈ প্রু, নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরী, নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হক স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।‌ বান্দরবান জেলা বিএনপি সদস্য নুরুল আলম কোম্পানি, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক তোফাইল আহমদ,বান্দরবান নবগঠিত জেলা ছাত্রদলের আহ্বায়ক ফারহাদ হোসেন জিকু, সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, বিএনপি নেতা সাইফুদ্দিন বাহাদুর, মো. নুরুল কাসেম, উপজেলা যুবদলের আহ্বায়ক মো. আবু সুফিয়ান চৌধুরী, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. ইয়াহিয়া খানঁ মামুন, যুবদল নেতা মো. আমিরুল কবির রাকিব, ছাত্রদলের যুগ্ন আহবায়ক মো. সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ সহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

সভায় বক্তারা খাল পুনঃখনন কার্যক্রম দ্রুত ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন এবং প্রকল্পের সুফল জনগণের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

আরো পড়ুন→বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় ট্রাক খাদে পড়ে চালকসহ আহত অন্তত চার