নিজস্ব প্রতিবেদক
৪ মে ২০২৬, ৬:৪৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৪ জন

বান্দরবানের রেইছা চেকপোস্ট এলাকায় ট্রাক খাদে পড়ে চালকসহ আহত অন্তত চার

Copy Link

প্রাইম তঞ্চঙ্গ্যাঃ আজ সোমবার (০৪ মে) সন্ধ্যা ৬ ঘটিকায় বান্দরবান সদর উপজেলার রেইছা চেকপোস্ট সংলগ্ন একটি ঝুঁকিপূর্ণ টার্নিং পয়েন্টে চট্টগ্রামগামী একটি আম–বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচের খাদে পড়ে যায়। এতে ট্রাকটিতে থাকা অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পাহাড়ি আঁকাবাঁকা ও সরু সড়ক দিয়ে যাওয়ার সময় রেইছা চেকপোস্টের কাছাকাছি একটি বিপজ্জনক বাঁকে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যেই ট্রাকটি সড়ক থেকে ছিটকে পাশের সরু খাদে গিয়ে পড়ে।

দুর্ঘটনার সঙ্গে সঙ্গে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে প্রেরণ করেন।

খবর পেয়ে বান্দরবান ফায়ার সার্ভিসের একটি দল ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তারা দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি, সড়কের বাঁকের ঝুঁকিপূর্ণ অবস্থা এবং চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার মূল কারণ হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানান , দুর্ঘটনার সময় ট্রাকটির গতি তুলনামূলক বেশি ছিল। এছাড়া পাহাড়ি সড়কের ওই অংশটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে বৃষ্টি হলে সড়ক পিচ্ছিল হয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।

এমন দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানিয়েছেন, পাহাড়ি সড়কের ঝুঁকিপূর্ণ স্থানগুলোতে পর্যাপ্ত সাইনবোর্ড, গার্ডরেল এবং নিয়মিত তদারকি না থাকায় প্রায়ই প্রাণহানির আশঙ্কা তৈরি হয়। দ্রুত এসব ঝুঁকিপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।

আরো পড়ুন→আলিকদম সফরে কে এস মং, গেলেন মাতামুহুরি শিশু কল্যাণ অনাথালয়ে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!