আজ রোববার (০৩ মে) আলীকদম উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু পাড়ার বাসিন্দা রবিদয় তঞ্চঙ্গ্যা (প্রু)-এর সহধর্মিণী চিত্তোই দেবী তঞ্চঙ্গ্যা (৫২)-এর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়ে গভীর শোক ও শ্রদ্ধা জানান পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

পরে তিনি আলীকদম মংপাইখই হেডম্যান পাড়ায় মাতামুহুরি শিশু কল্যাণ অনাথালয় পরিদর্শন করেন এবং অধ্যক্ষ উইসারা ভান্তের সৌজন্যে সাক্ষাৎ করেন।
এসময় তার সফরসঙ্গী হয়ে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সম্ভু কুমার তঞ্চঙ্গ্যা, আদিবাসী ফোরাম বান্দরবান জেলার সাধারণ সম্পাদক উছো মং মারমা, সদস্য সাহ্লামং মারমা, এবং প্রকৃতি বড়ুয়া,সাংবাদিক বাবুল খাঁন, উথাইসিং রণি, জুয়েল ত্রিপুরা প্রমূখ।
আরো পড়ুন→ছাত্রদলের নতুন কমিটি ঘিরে বিক্ষোভে সারাদিন স্থবির ছিল রাঙ্গামাটি শহর
No tags found for this post.
মন্তব্য করুন