মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ পার্বত্য জনপদের স্বাস্থ্যসেবায় এক নতুন মাইলফলক স্পর্শ করে রাঙ্গামাটিতে নবনির্মিত ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ সোমবার সকালে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক ভবনের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব এ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি।
স্বাস্থ্য বিভাগ ও গণপূর্ত বিভাগ, রাঙ্গামাটি পার্বত্য জেলার যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাননীয় মন্ত্রী বলেন, “সরকার প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এই ২৫০ শয্যার হাসপাতালটি চালুর ফলে রাঙ্গামাটির সাধারণ মানুষকে উন্নত চিকিৎসার জন্য আর ঢাকা বা চট্টগ্রামে ছুটতে হবে না”।
তিনি চিকিৎসকদের রোগীদের প্রতি আরও সহানুভূতিশীল হয়ে মানসম্মত সেবা নিশ্চিত করার আহ্বান জানান।
No tags found for this post.
মন্তব্য করুন