Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আন্তর্জাতিক
  8. আলীকদম
  9. ইতিহাস ও গল্প
  10. উৎসব

জাতিসংঘে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপি’র বিক্ষোভ

Link Copied!

মোহাম্মদ শাকিব হোসেন, রাঙ্গামাটিঃ জাতিসংঘের আদিবাসী বিষয়ক স্থায়ী ফোরামের (UNPFII) ২৫তম অধিবেশনে পার্বত্য চট্টগ্রাম নিয়ে অসত্য ও বিভ্রান্তিমূলক তথ্য উপস্থাপনের মাধ্যমে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙ্গামাটি জেলা শাখা।

আজ (২৪ এপ্রিল) শুক্রবার বাদে জুমা পৌর সদরের কাঁঠালতলী মসজিদ প্রাঙ্গণ হতে মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বনরূপা চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে পিসিসিপি নেতৃবৃন্দ অভিযোগ করেন, পার্বত্য অঞ্চলের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে মিথ্যা তথ্য দিয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করা হচ্ছে।

নেতৃবৃন্দ এই অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে মিথ্যা তথ্য দেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান। প্রতিবাদ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→জীবিত ফিরলো টংকাবতীর অপহৃত ৬ রাবার শ্রমিক