নিজস্ব প্রতিবেদক
২৪ এপ্রিল ২০২৬, ১:৩৪ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৮ জন

নাইক্ষ্যংছড়িতে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে ইউএনও–এর কঠোর হুঁশিয়ারি 

Copy Link

জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

ইউএনও বলেন, উপজেলায় মাদক ও অবৈধ চোরাচালান কোনোভাবেই সহ্য করা হবে না। এসব অপরাধ দমনে প্রশাসন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করবে। সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে কাজ করার নির্দেশনাও দেন তিনি।

তিনি আরও বলেন, সমাজকে মাদকমুক্ত রাখতে সম্মিলিত উদ্যোগ অপরিহার্য। জনপ্রতিনিধি, স্থানীয় বাসিন্দা ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে অপরাধ দমন সম্ভব।

সভায় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আলম কোম্পানি, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কামাল উদ্দিন, সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আলিম বাহাদুর, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, সিনিয়র সহ-সভাপতি আবদুর রশিদ, জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি উপজেলা সাবেক আমির মো. রফিক, এনসিপি উপজেলা সভাপতি রাশেদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরো পড়ুন→বান্দরবানে রাবার বাগান থেকে ৬ শ্রমিক অপহরণ, মুক্তিপণ দাবি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!