
জাহাঙ্গীর আলম কাজল,নাইক্ষ্যংছড়িঃ বান্দরবানের নাইক্ষ্যছড়ি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
থানা সূত্রে জানান, নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে চাই্যলাতলী এলাকার ঘরম শিয়া নামক এলাকায় থেকে গোপন সংবাদের ভিত্তিতে
রবিবার (১৯ এপ্রিল) বিকাল ৫ টার দিকে পুলিশের একটি অভিযানিক দল অভিযান চালিয়ে তাদেরকে অস্ত্রসহ আটক করতে সক্ষম হয় বলে জানান পুলিশ। আটকৃতরা হলেন, বাইশারী ইউনিয়নে ৭নং ওয়াড়ের মৃত্যু ইসাহাক মাস্টারে ছেলে
আতাউল্লাহ (কলিম)( ৩২) ও উত্তর বাইশারীর শফি মেস্তীর ছেলে মোঃ হারুন (২৮) বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, কলিম ও হারুনের চলাফেরা সন্দেহজনক হলে বেশ কিছুদিন ধরে তারা প্রশাসনের নজরে ছিল।
বিষয়টি নিশ্চিত করেন নাইক্ষ্যংছড়ি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক। তিনি জনান
এই সংবাদ লেখা কালীন পর্যন্ত তাদের বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের প্রক্রিয়া চলমান। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত জানাননি থানা পুলিশ ওসি।
আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে সাংগ্রাই উপলক্ষে নানা আয়োজনে জলকেলি অনুষ্ঠিত
No tags found for this post.
মন্তব্য করুন