Khaled Mahabub Khan Arafat
৭ এপ্রিল ২০২৬, ১২:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৩ জন

প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে–ইউএনও

আজকের শিক্ষা, আগামীর সুন্দর ভবিষ্যৎ “প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বান্দরবানে অনুষ্টিত শিক্ষা সম্মেলনে বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফা সুলতানা খান হীরামনি বলেছেন, প্রকৃত শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে। 

মঙ্গলবার (৭এপ্রিল) সকালে বান্দরবান সদর উপজেলার উজানী পাড়া সিডিএসপি হল রুমে আয়োজিত শিক্ষা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যদি প্রকৃত শিক্ষা গ্রহণ করি,তাহলে অবশ্যই বিনয়ী হয়ে উঠি। কারন সঠিক শিক্ষা মানুষকে বিনয়ী করে তোলে একজন মানুষকে দেখলেই তার স্বকীয়তা বোঝা যায়। তাই যে শিক্ষাই অর্জন করা হোক না কেন, তা যেন ভালোভাবে শেখা হয় এবং জীবনে কাজে লাগানো যায়। তিনি আরও বলেন, জীবনে কারও কাছ থেকে অপ্রত্যাশিত বিরুপ আচরণের শিকার হলেও পাল্টা একই আচরণ না করে ইতিবাচক মনোভাব বজায় রাখা উচিত বলে মন্তব্য করেন তিনি।

শিক্ষা সম্মেলনে উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের ভর্তির অপেক্ষায় থাকা শিক্ষার্থী এবং বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনায় অন্যান্য বক্তারা বলেন, বান্দরবান, রোয়াংছড়ি, রুমা ও থানচিসহ বিভিন্ন দুর্গম এলাকায় সাতটি প্রকল্পের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চলমান রয়েছে। শিক্ষার মূল উদ্দেশ্য হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন আনা।

 বক্তারা আরও বলেন,সবাই উচ্চশিক্ষার সুযোগ পায়না। তাই বর্তমান সময়ে কারিগরি শিক্ষার গুরুত্ব অপরিসীম। মুখস্তনির্ভর শিক্ষার পরিবর্তে সৃজনশীল, বাস্তবমুখী ও জীবনমুখী শিক্ষাই একজন শিক্ষার্থীকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারে। এলক্ষ্যেই কাজ করছে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।

বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষত উদ্ধব কুন্ডু বলেন, শিক্ষা একমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে সৃজনশীলতা, জ্ঞান অর্জন, শারিরীক ও মানসিক বিকাশ এবং বুদ্ধিমত্তার উন্নয়ন ঘটে, যা জাতিগঠনে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখে।

সিডিসি, আগাপে ও সল্টবিডি এই তিনটি স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থার আয়োজনে এবং কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মিথু ইসলাম (মেথুইচিং) বান্দরবান বিশ্ববিদ্যালয়ের প্রভাষক উদ্ধব কুন্ডু, কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের শিক্ষা বিশেষজ্ঞ মার্গারেট মালাকার এবং স্থানীয় উন্নয়ন সংস্থা আগাপে”র নির্বাহী পরিচালক জয় বাহাদুর ত্রিপুরা প্রমূখ।

আরো পড়ুন→‘মাহা সাংগ্রাই পোয়েঃ’ উৎসবের আয়োজনে ব্যস্ত রুমাবাসী

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

রাঙ্গামাটিতে পিসিসিপি’র উদ্যোগে অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

থানচিতে শিশু ধর্ষণের প্রতিবাদ, ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ‌

অনুসন্ধানী সাংবাদিকতার আপোসহীন কণ্ঠস্বর হায়দার আলী

সন্ত্রাসীদের দুঃসাহস: জঙ্গল সলিমপুরে যৌথবাহিনীর ক্যাম্পে হামলা, রাতভর তুমুল সংঘর্ষ

ইসলামী ব্যাংকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে বান্দরবানে মানববন্ধন

ঢাকা উত্তর মহানগর যুবদলের সভাপতি পদে আলোচনায় কে এই রাকিবুল বাশার বনি

বাংলাদেশ–মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে ৩ বাংলাদেশি নিহত

থানচিতে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, এলাকা জুড়ে উত্তেজনা

বান্দরবানে বৃষ্টিতেও থামেনি পিজিসিবির সাবস্টেশন নির্মাণের ঢালাই, মান নিয়ে প্রশ্ন

১০

নাইক্ষ্যংছড়ি সীমান্ত থেকে ফের এক লাখ ইয়াবা উদ্ধার

১১

লামায় এমপির নাম ভাঙ্গিয়ে পাহাড় কাটার মহোৎসব

১২

বান্দরবানে বিজিবির অভিযানে অপহৃত ঠিকাদার উদ্ধার, মুক্তিপণের ৩ লক্ষ টাকাসহ আটক–১

১৩

পাহাড় থেকে সমতল—উদ্বেগজনক হারে বাড়ছে ধর্ষণ, নেপথ্যে যে ৫টি বড় কারণ

১৪

নাইক্ষ্যংছড়িতে ভূমি সেবা মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

১৫

বান্দরবানে মাদক মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি যুবলীগ নেতা হেলাল গ্রেফতার

১৬

বারো রঙের ক্যানভাসে বান্দরবান

১৭

২০ বছর ধরে জেলা সদরে চাকরি করছেন উপ–সহকারী প্রকৌশলী আমানুর রহমান

১৮

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার

১৯

বান্দরবান হলর্টিকালচার সেন্টারে দুই দিনব্যাপী মাশরুম চাষ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

২০
error: Content is protected !!