Khaled Mahabub Khan Arafat
১৯ মার্চ ২০২৬, ১:১৯ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৮৩ জন

পরিবেশসম্মত পর্যটন নগরী গড়তে সবার অংশগ্রহণ চান সাচিং প্রু জেরী এমপি

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ পরিবেশ সম্মত পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বান্দরবান -৩০০ আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী।

বুধবার (১৮ মার্চ) বিকেলে নিজ বাসভবনে বান্দরবানে কর্মরত সাংবাদিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি একথা বলেন।

তিনি আরও বলেন, দেবতাখুম, বগালেক, কেক্রাডং,তমাতুঙ্গী ও রেমাক্রীফলসসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্রে আগত পর্যটকদের যত্রতত্র ময়লা আবর্জনা না ফেলার বিষয়ে সচেতন হতে হবে। কারন উপরের পর্যটনকেন্দ্রে ময়লা আবর্জনা ফেললে বর্ষায় নীচের দিকে শহরে এসে পড়ে নোংরা পরিবেশ সৃষ্টি করে। পর্যটন খাতকে টেকসই করতে পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

এমপি আরও বলেন, বান্দরবানসহ তিন পার্বত্য জেলায় নিরাপদ পানির সংকট রয়েছে, যা জাতীয় সমস্যারও অংশ। এ সংকট সমাধানে পরিকল্পিত উদ্যােগ গ্রহণ এবং পানি সংরক্ষণের কার্যকর পদ্ধতি বাস্তবায়ন জরুরি। শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নের পাশাপাশি কফি,কাজু বাদামসহ কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমকে গতিশীল করতে কোল্ডস্টোরেজ স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সাচিং প্রু জেরী বলেন, প্রশাসন, জাতীয় ও আঞ্চলিক রাজনৈতিক দল, গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে একটি স্থিতিশীল, শান্তি পূর্ণ ও সাম্প্রদায়িক সম্প্রীতির বান্দরবান গড়ে তুলতে হবে৷। পর্যটন নগরী হিসেবে শহরকে পরিস্কার -পরিচ্ছন্ন রাখা এবং নদী দখলমুক্ত করে সংরক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। তিনি সম্ভাবনাময় বান্দরবানের সার্বিক চিত্র দেশবাসীর সামনে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন জেলা জেলা বিএনপির সিনিয়র যুগ্নআহবায়ক অধ্যাপক ওসমান গণি, মোঃ মুজিবুর রশিদ, মোঃ জাহাঙ্গীর আলম, মশিউর রহমান মিঠুন, সা শৈ প্রু হেডম্যান, আব্দুল কুদ্দুস, আব্দুল মাবুদ,প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো পড়ুন→বান্দরবানে মারমাদের সাংগ্রাইং উৎসব শুরু ৫ এপ্রিল থেকে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ফের ৩ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কায়সার কামালের অসাংবিধানিক ‘আদিবাসী’ শব্দ প্রয়োগে পিসিসিপি’র তীব্র প্রতিবাদ

সবসময় শ্রমিকদের পাশে আছি ও থাকব’: নবনির্বাচিত মাইক্রোবাস শ্রমিক নেতাদের কে এস মং

বিচিত্র ধরণী,অসীম তৃষ্ণা

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

১০

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

১১

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

১২

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৩

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১৪

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১৫

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১৬

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৭

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৮

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৯

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

২০
error: Content is protected !!