Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

এপিবি এন বিশেষায়িত ট্রেইনিং সেন্টারে ১৫ আগষ্ট উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিল

Link Copied!

খাগড়াছড়িঃ আজ শনিবার (১৫ আগষ্ট, ২০২০) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে এপিবিএন এবং বিশেষায়িত ট্রেনিং সেন্টার, খাগড়াছড়িতে দিনব্যাপী জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।

বাদ আসর বিকাল ৫ টায় উক্ত ট্রেনিং সেন্টারের হলরুমে আলোচনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং মিলাদ শেষে ১৯৭৫ সালের এই দিনে শাহাদাৎ বরনকারী বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন এএসটিসি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মোঃ হাফিজুর রহমান। উক্ত আলোচনা অনুষ্ঠান ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন অত্র ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি জনাব মোঃ আওরঙজেব মাহবুব পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার জনাব রিপন কুমার মোদক সহ অন্যান্য সকল কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীবৃন্দ।

এছাড়াও সন্ধ্যা ৭ ঘটিকার সময় প্রতিষ্ঠানের সকল প্রশিক্ষক ও প্রশিক্ষনার্থীদের মাঝে বঙ্গবন্ধুর জীবনী ও কর্মের উপর এক বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।