Khaled Mahabub Khan Arafat
১০ মার্চ ২০২৬, ১১:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪০ জন

বান্দরবানে ইটভাটার ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃ বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নে ইটভাটার ইটভাটা ও ইট পরিবহনের কারনে সৃষ্ট ধুলাবালি থেকে রক্ষা পেতে সড়কে গাছ ফেলে প্রতিবাদ জানিয়েছে স্থানীয়রা।

মঙ্গলবার (১০মার্চ) দুপুরে ফাইতং ইউনিয়ন পরিষদ সংলগ্ন শিবাতলী সড়কে গাছফেলে সাময়িক যানচলাচল বন্ধ করে এ প্রতিবাদ জানান তারা।

স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ফাইতং এলাকায় প্রায় ৩০টি অবৈধ ইটভাটা গড়ে উঠেছে। এসব ইটভাটায় বনের কাঠ পোড়ানো ও পাহাড় কেটে মাটি সংগ্রহ করার অভিযোগ রয়েছে।

ইটভাটার কাঁচামাল ও উৎপাদিত ইটপরিবহনের জন্য ইউনিয়ন পরিষদের পাশ দিয়ে যাওয়া শিবাতলী সড়কটি ব্যবহার করা হয়। ফলে ভারী যানবাহন চলাচলের কারনে সড়কটি ক্ষতিগ্রস্ত হয়ে ধুলাবালিতে ছেয়ে গেছে। বাতাসে ধুলাবালি মিশে যাওয়ায় স্থানীয়দের চলাচল ও শ্বাস নিতে কষ্ট হচ্ছে। পাশাপাশি ঘরের চালা ও গাছের পাতার ওপর পর্যন্ত বালুর স্তর জমে যাচ্ছে। এতে এলাকায় শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব বাড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। এবিষয়ে বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দিয়েও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় বাধ্য হয়ে এলাকাবাসী সড়কের ওপর গাছ পেলে প্রতিবাদ জানিয়েছেন বলে জানান তারা।

 ফাইতং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের সদস্য থোয়াইহ্লা চিং মারমা জানান, ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না। তবে স্থানীয়দের কাছ থেকে জেনেছেন, ইউনিয়ন পরিষদের পাশদিয়ে যাওয়া শিবাতলী সড়কে দিনরাত ইট, ইট প্রস্তুত করনের কাঁচামাল পরিবহনের কারনে ধুলাবালিতে অতিষ্ট হয়ে স্থানীয়রা সড়কে পানি দেওয়ার দাবীতে কিছু সময়ের জন্য সড়ক অবরোধ করেছিলেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মঈন উদ্দিন বলেন, প্রতিবাদের বিষয়টি তার জানা নেই। তবে কিছু দিন আগে ফাইতং এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে একটি অভিযোগ পাওয়ার পর এলজিইডিকে সড়ক মেরামতের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছিল বলে জানান তিনি।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলার শ্রেষ্ঠ অফিসার মনোনীত হলেন নাইক্ষ্যংছড়ির ওসি মোজাম্মেল হক

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

নাইক্ষ্যংছড়িতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগীতা অনুষ্ঠিত

রোয়াংছড়িতে ১৫৫ জনের মাঝে ল্যাট্রিন সামগ্রী ও নগদ অর্থ বিতরণ

মুখোশের আড়ালে

রুমায় দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ ভবনে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান

নাইক্ষ্যংছড়িতে খাল খনন পরিদর্শনে সহকারী সচিব

অধ্যাপক এম. জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙ্গামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধাঞ্জলি

বান্দরবানে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কুয়াকাটায় রাখাইনদের ভূমি সংকট: নাগরিক প্রতিনিধি দলের সরেজমিন পরিদর্শন

১০

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

১১

পাহাড়ের বাতিঘর:কে এস মং

১২

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

১৩

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

১৪

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

১৫

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

১৬

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

১৭

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

১৮

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

১৯

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

২০
error: Content is protected !!